পাকিস্তানের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার নতুন মালিক আরিফ হাবিব কনসোর্টিয়াম

প্রাইম বার্তা অনলাইন
২৪ ডিসেম্বর ২০২৫ ৬:৩৫ পিএম
পাকিস্তানের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার নতুন মালিক আরিফ হাবিব কনসোর্টিয়াম

দীর্ঘদিনের আর্থিক সংকটের পর অবশেষে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)-এর ৭৫ শতাংশ মালিকানা বিক্রি হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ইসলামাবাদে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত নিলামে ১৩৫ বিলিয়ন পাকিস্তানি রুপির সর্বোচ্চ দর দিয়ে বিমান সংস্থাটির নতুন মালিক হয় আরিফ হাবিব কনসোর্টিয়াম।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৭ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির শর্ত হিসেবে নগদ অর্থের অপচয়কারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর সংস্কার করার জন্য এই বিক্রি প্রক্রিয়া শুরু করে পাকিস্তান সরকার। নিলামে আরিফ হাবিব ছাড়াও অংশ নেয় লাকি সিমেন্ট কনসোর্টিয়াম এবং এয়ার ব্লু লিমিটেড।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বেসরকারিকরণ উপদেষ্টা মুহাম্মদ আলী জানান, আগামী এপ্রিল মাস থেকে নতুন মালিক বিমান সংস্থাটির দায়িত্বভার গ্রহণ করবেন। এই লেনদেনের মাধ্যমে সরকার প্রায় ১০ বিলিয়ন রুপি নগদ অর্থ পাবে এবং ৪৫ বিলিয়ন রুপি মূল্যের ২৫ শতাংশ অংশীদারিত্ব ধরে রাখবে।

একসময় জাতীয় গর্বের প্রতীক হিসেবে পরিচিত পিআইএ বর্তমানে প্রায় ২.৫ বিলিয়ন ডলারেরও বেশি ঋণ গ্রস্থ। দীর্ঘদিন ধরে চলমান লোকসানের কারণে বিমান সংস্থাটির কার্যক্রম ব্যাহত হচ্ছিল এবং সুনাম ক্ষুণ্ণ হয়েছিল।

উল্লেখ্য, এর আগে গত বছরের নভেম্বরে পিআইএ বিক্রির প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। ওই সময় কেবল একটি প্রতিষ্ঠান ব্লু ওয়ার্ল্ড সিটি মাত্র ৩৬ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিল, যা সরকারের নির্ধারিত ৩০৫ মিলিয়ন ডলারের সর্বনিম্ন মূল্যসীমার অনেক নিচে ছিল।

সূত্র: ডন

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...