অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের কামড়ে প্রাণ হারালেন কিশোর নিকো
অস্ট্রেলিয়ার সিডনি হারবারে ভয়াবহ হাঙরের আক্রমণে আহত হয়ে মারা গেছেন ১২ বছর বয়সী কিশোর নিকো অ্যান্টিক। গত সপ্তাহে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর শনিবার (২৪ জানুয়ারি) তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, সিডনির পূর্বাঞ্চলীয় ভক্লুজ এলাকায় বন্ধুদের সাথে লাফ দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রায় ২০ ফুট বা ছয় মিটার উঁচু একটি পাথর থেকে পানিতে ঝাঁপ দেওয়ার সময় বড় আকারের একটি হাঙর তাকে আক্রমণ করে। পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে হারবারে নোংরা পানি প্রবাহিত হওয়ায় স্বচ্ছতা কমে যায়, যার ফলে হাঙরটি আগে থেকে দেখতে পাওয়া যায়নি। গুরুতর আহত অবস্থায় প্রচুর রক্তক্ষরণ করছিল নিকো, তাকে নৌকায় করে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।

নিকোর বাবা লোরেনা ও হুয়ান অ্যান্টিক এক শোকবার্তায় বলেন, গভীর বেদনার সাথে তারা জানাচ্ছেন যে তাদের ছেলে আর এই পৃথিবীতে নেই। তারা জানান, নিকো ছিল অত্যন্ত প্রাণবন্ত, হাসিখুশি এবং খেলাধুলাপ্রিয় একটি ছেলে। তার মন ছিল দয়ালু ও উদার; পরিবারের সদস্যরা তার এই জীবনোচ্ছল মুহূর্তগুলোই শ্রদ্ধার সাথে স্মরণ করবেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের কামড়ে প্রাণ হারালেন কিশোর নিকো
অস্ট্রেলিয়ার সিডনি হারবারে ভয়াবহ হাঙরের আক্রমণে আহত হয়ে মারা গেছেন ১২ বছর বয়সী কিশোর নিকো অ্যান্টিক। গত সপ্তাহে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর শনিবার (২৪ জানুয়ারি) তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, সিডনির পূর্বাঞ্চলীয় ভক্লুজ এলাকায় বন্ধুদের সাথে লাফ দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রায় ২০ ফুট বা ছয় মিটার উঁচু একটি পাথর থেকে পানিতে ঝাঁপ দেওয়ার সময় বড় আকারের একটি হাঙর তাকে আক্রমণ করে। পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে হারবারে নোংরা পানি প্রবাহিত হওয়ায় স্বচ্ছতা কমে যায়, যার ফলে হাঙরটি আগে থেকে দেখতে পাওয়া যায়নি। গুরুতর আহত অবস্থায় প্রচুর রক্তক্ষরণ করছিল নিকো, তাকে নৌকায় করে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।

নিকোর বাবা লোরেনা ও হুয়ান অ্যান্টিক এক শোকবার্তায় বলেন, গভীর বেদনার সাথে তারা জানাচ্ছেন যে তাদের ছেলে আর এই পৃথিবীতে নেই। তারা জানান, নিকো ছিল অত্যন্ত প্রাণবন্ত, হাসিখুশি এবং খেলাধুলাপ্রিয় একটি ছেলে। তার মন ছিল দয়ালু ও উদার; পরিবারের সদস্যরা তার এই জীবনোচ্ছল মুহূর্তগুলোই শ্রদ্ধার সাথে স্মরণ করবেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…