সন্ত্রাসবিরোধী আইনে গ্রেটা থুনবার্গ গ্রেফতার, একই দিনে জামিন
সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। তবে গ্রেফতারের পরই একই দিনে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। সিটি অব লন্ডন পুলিশ জানিয়েছে, তাকে আগামী মার্চ মাস পর্যন্ত শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে।
মঙ্গলবারের ওই বিক্ষোভে গ্রেটা থুনবার্গ একটি প্ল্যাকার্ড বহন করছিলেন যাতে লেখা ছিল ‘আমি প্যালেস্টাইন অ্যাকশন বন্দিদের সমর্থন করি’ এবং ‘আমি গণহত্যার বিরোধিতা করি’। ব্রিটিশ সরকার সম্প্রতি ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে তাকে ব্রিটেনের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, বিক্ষোভ চলাকালীন একটি ভবনে লাল রং নিক্ষেপের ঘটনায় আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। পরে ঘটনাস্থলে উপস্থিত হন গ্রেটা থুনবার্গ এবং তাকেও আটক করা হয়।
এর আগে চলতি বছরের অক্টোবর মাসে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে একটি নৌবহরে অংশ নিয়েছিলেন গ্রেটা থুনবার্গ। সে সময় তাকে আরও ৪৭৮ জনের সাথে আটক করা হয়েছিল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেটা থুনবার্গ গ্রেফতার, একই দিনে জামিন
সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। তবে গ্রেফতারের পরই একই দিনে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। সিটি অব লন্ডন পুলিশ জানিয়েছে, তাকে আগামী মার্চ মাস পর্যন্ত শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে।
মঙ্গলবারের ওই বিক্ষোভে গ্রেটা থুনবার্গ একটি প্ল্যাকার্ড বহন করছিলেন যাতে লেখা ছিল ‘আমি প্যালেস্টাইন অ্যাকশন বন্দিদের সমর্থন করি’ এবং ‘আমি গণহত্যার বিরোধিতা করি’। ব্রিটিশ সরকার সম্প্রতি ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে তাকে ব্রিটেনের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, বিক্ষোভ চলাকালীন একটি ভবনে লাল রং নিক্ষেপের ঘটনায় আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। পরে ঘটনাস্থলে উপস্থিত হন গ্রেটা থুনবার্গ এবং তাকেও আটক করা হয়।
এর আগে চলতি বছরের অক্টোবর মাসে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে একটি নৌবহরে অংশ নিয়েছিলেন গ্রেটা থুনবার্গ। সে সময় তাকে আরও ৪৭৮ জনের সাথে আটক করা হয়েছিল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…