মুড়িগঙ্গায় ডুবলো ছাইবাহী বাংলাদেশি জাহাজ, উদ্ধার ১২
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার মুড়িগঙ্গা নদীতে ফ্লাই অ্যাশ বা ছাই বোঝাই একটি বাংলাদেশি জাহাজ ডুবে গেছে। তবে স্থানীয় ট্রলার ও পুলিশের দ্রুত সাড়ায় জাহাজের ১২ জন নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বজবজ থেকে ওই পণ্য নিয়ে যাত্রা শুরু করেছিল জাহাজটি।
জানা গেছে, সাগরদ্বীপের ঘোড়ামারা দ্বীপ সংলগ্ন এলাকায় নদী পার হওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। দুর্ঘটনার পরপরই আশপাশের মাছ ধরার ট্রলারগুলো নাবিকদের বাঁচাতে এগিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশও। তাদের সমন্বিত প্রচেষ্টায় সবাইকে নিরাপদে তীরে আনা হয়।

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সতীনাথ পাত্র। তিনি জানান, এটি একটি আন্তর্জাতিক জলপথ হলেও একই স্থানে বারবার জাহাজ ডুবছে। যাতায়াতকারী জাহাজগুলোর কাগজপত্র ও ফিটনেস খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি। একইসাথে জাহাজ থেকে নদীতে ছাই পড়ে নদী দূষিত হওয়ারও আশঙ্কা প্রকাশ করেন সতীনাথ বাবু।
কেন বারবার একই জায়গায় দুর্ঘটনা ঘটছে তা তদন্ত করে দেখার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বর্তমানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও জেলা সেচ দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মুড়িগঙ্গায় ডুবলো ছাইবাহী বাংলাদেশি জাহাজ, উদ্ধার ১২
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার মুড়িগঙ্গা নদীতে ফ্লাই অ্যাশ বা ছাই বোঝাই একটি বাংলাদেশি জাহাজ ডুবে গেছে। তবে স্থানীয় ট্রলার ও পুলিশের দ্রুত সাড়ায় জাহাজের ১২ জন নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বজবজ থেকে ওই পণ্য নিয়ে যাত্রা শুরু করেছিল জাহাজটি।
জানা গেছে, সাগরদ্বীপের ঘোড়ামারা দ্বীপ সংলগ্ন এলাকায় নদী পার হওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। দুর্ঘটনার পরপরই আশপাশের মাছ ধরার ট্রলারগুলো নাবিকদের বাঁচাতে এগিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশও। তাদের সমন্বিত প্রচেষ্টায় সবাইকে নিরাপদে তীরে আনা হয়।

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সতীনাথ পাত্র। তিনি জানান, এটি একটি আন্তর্জাতিক জলপথ হলেও একই স্থানে বারবার জাহাজ ডুবছে। যাতায়াতকারী জাহাজগুলোর কাগজপত্র ও ফিটনেস খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি। একইসাথে জাহাজ থেকে নদীতে ছাই পড়ে নদী দূষিত হওয়ারও আশঙ্কা প্রকাশ করেন সতীনাথ বাবু।
কেন বারবার একই জায়গায় দুর্ঘটনা ঘটছে তা তদন্ত করে দেখার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বর্তমানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও জেলা সেচ দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…