গাজায় ভয়াবহ অনাহার, মার্কিন ঘোষণা ‘নিউ গাজা’ পুনর্গঠনের
যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও গাজা উপত্যকা এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, যেখানে তীব্র খাদ্য সংকটে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। অবরোধ ও নানা বাধার কারণে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা প্রবেশ করতে না পারায় চরম দুর্ভোগে পড়েছেন লাখ লাখ মানুষ। এমন পরিস্থিতিতে উপত্যকা পুনর্গঠনের এক মহাপরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
গত ২৩ জানুয়ারি খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় এক মুঠো ভাত ও টুকরো মাংসের জন্য শত শত মানুষ কিলোমিটার হেঁটে ভিড় জমান। জাতিসংঘের প্রতিনিধিরা মনে করেন, পুনর্গঠনের আগে ত্রাণবাহী যানবাহনের প্রবেশাধিকার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অপরদিকে পশ্চিম তীরে ইসরাইলি অভিযানে গত এক বছরে তিনটি শরণার্থী শিবির ধ্বংস হয়েছে, যেখানে মানুষ চরম অভাব ও গৃহহীনতায় দিন কাটাচ্ছে।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে গত ২২ জানুয়ারি ‘নিউ গাজা’ পরিকল্পনা উন্মোচন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘বোর্ড অব পিস’ এই পুনর্গঠন তদারকি করবে। মধ্যসাগরীয় উপকূলজুড়ে উঁচু ভবন নির্মাণ এবং রাফাহসহ বিভিন্ন এলাকায় নতুন আবাসন, কৃষি ও শিল্পাঞ্চল তৈরির মাধ্যমে প্রায় ২১ লাখ মানুষকে পুনর্বাসনের রূপরেখা দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
গাজায় ভয়াবহ অনাহার, মার্কিন ঘোষণা ‘নিউ গাজা’ পুনর্গঠনের
যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও গাজা উপত্যকা এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, যেখানে তীব্র খাদ্য সংকটে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। অবরোধ ও নানা বাধার কারণে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা প্রবেশ করতে না পারায় চরম দুর্ভোগে পড়েছেন লাখ লাখ মানুষ। এমন পরিস্থিতিতে উপত্যকা পুনর্গঠনের এক মহাপরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
গত ২৩ জানুয়ারি খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় এক মুঠো ভাত ও টুকরো মাংসের জন্য শত শত মানুষ কিলোমিটার হেঁটে ভিড় জমান। জাতিসংঘের প্রতিনিধিরা মনে করেন, পুনর্গঠনের আগে ত্রাণবাহী যানবাহনের প্রবেশাধিকার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অপরদিকে পশ্চিম তীরে ইসরাইলি অভিযানে গত এক বছরে তিনটি শরণার্থী শিবির ধ্বংস হয়েছে, যেখানে মানুষ চরম অভাব ও গৃহহীনতায় দিন কাটাচ্ছে।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে গত ২২ জানুয়ারি ‘নিউ গাজা’ পরিকল্পনা উন্মোচন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘বোর্ড অব পিস’ এই পুনর্গঠন তদারকি করবে। মধ্যসাগরীয় উপকূলজুড়ে উঁচু ভবন নির্মাণ এবং রাফাহসহ বিভিন্ন এলাকায় নতুন আবাসন, কৃষি ও শিল্পাঞ্চল তৈরির মাধ্যমে প্রায় ২১ লাখ মানুষকে পুনর্বাসনের রূপরেখা দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…