বিজ্ঞাপন

অরুণাচল নিয়ে মন্তব্য: চীনে ১৫ ঘণ্টা আটক ভারতীয় ইউটিউবার, পাননি খাবার

প্রাইম বার্তা অনলাইন
২৪ ডিসেম্বর ২০২৫ ৫:১৭ পিএম
অরুণাচল নিয়ে মন্তব্য: চীনে ১৫ ঘণ্টা আটক ভারতীয় ইউটিউবার, পাননি খাবার

চীন সফরকালে অরুণাচল প্রদেশ ভারতের অংশ বলায় দেশটির কর্তৃপক্ষের রোষানলে পড়েছেন ভারতীয় ইউটিউবার অনন্ত মিত্তাল। গত ১৬ নভেম্বর চীনে প্রবেশের সময় তাকে প্রায় ১৫ ঘণ্টা আটকে রাখা হয় এবং এ সময় কোনো খাবার দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। ভ্রমণভিত্তিক ইউটিউব চ্যানেল ‘অন রোড ইন্ডিয়ান’-এর পরিচালক অনন্ত জানান, চীনা কর্তৃপক্ষ তার মোবাইল ফোনসহ সব ইলেকট্রনিক ডিভাইস কেড়ে নেয় এবং জিজ্ঞাসাবাদ করে।

অনন্ত মিত্তাল তার ইউটিউব চ্যানেলে পোস্ট করা এক ভিডিওতে জানান, চীনের বিমানবন্দরে অভিবাসন প্রক্রিয়া স্বাভাবিক ছিল, কিন্তু পাসপোর্টে স্ট্যাম্প দেওয়ার সময় হঠাৎ পরিস্থিতি বদলে যায়। তাকে একটি আলাদা কক্ষে নিয়ে যাওয়া হয় এবং দীর্ঘক্ষণ সেখানে বসিয়ে রাখা হয়। চীনা কর্মকর্তারা তার ইউটিউবার পরিচয় জেনে অরুণাচল প্রদেশ নিয়ে তার মন্তব্যের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।

বিজ্ঞাপন

এই ভারতীয় ভ্রমণব্লগার বলেন, তিনি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এমন মন্তব্য করেননি এবং স্বীকার করেন যে ভারত-চীন সীমান্ত বিতর্কের মধ্যে চীনের মাটিতে দাঁড়িয়ে এমন বক্তব্য দেওয়া তার উচিত হয়নি। অভিযোগ রয়েছে, একই কক্ষে থাকা বাংলাদেশি পর্যটকদের খাবার দেওয়া হলেও তাকে খাবার থেকে বঞ্চিত রাখা হয়। এই ঘটনা ভারত-চীন সম্পর্কের নতুন উত্তেজনা যোগ করেছে, বিশেষ করে অরুণাচল প্রদেশ নিয়ে চলমান বিতর্কের মধ্যে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...