পশ্চিম জাভায় ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২; উদ্ধার অভিযান চলছে
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত সাতজনের প্রাণহানি ঘটেছে। এই দুর্যোগে আরও ৮২ জন নিখোঁজ থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিএনপিবি) মুখপাত্র আব্দুল মুহারি শনিবার (২৪ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন।
পশ্চিম বান্দুং এলাকায় টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ের মাটি ধসে পড়ে বহু বসতবাড়ি ও বাসিন্দা মাটির নিচে চাপা পড়েন। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় প্রশাসন যুদ্ধকালীন তৎপরতা শুরু করেছে। তবে প্রতিকূল আবহাওয়া এবং বিধ্বস্ত মাটির স্তূপ অতিক্রম করতে না পারায় উদ্ধারকাজ বারবার থমকে যাচ্ছে, যা উদ্ধারকর্মীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এলাকাটিতে এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রাদেশিক কর্তৃপক্ষ। বিপদগ্রস্ত মানুষজনকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরানোর কাজ চলমান রয়েছে। পাশাপাশি বিপর্যয়কবলিত এলাকায় জরুরি ত্রাণ সামগ্রী পাঠানোর সব ধরণের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
পশ্চিম জাভায় ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২; উদ্ধার অভিযান চলছে
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত সাতজনের প্রাণহানি ঘটেছে। এই দুর্যোগে আরও ৮২ জন নিখোঁজ থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিএনপিবি) মুখপাত্র আব্দুল মুহারি শনিবার (২৪ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন।
পশ্চিম বান্দুং এলাকায় টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ের মাটি ধসে পড়ে বহু বসতবাড়ি ও বাসিন্দা মাটির নিচে চাপা পড়েন। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় প্রশাসন যুদ্ধকালীন তৎপরতা শুরু করেছে। তবে প্রতিকূল আবহাওয়া এবং বিধ্বস্ত মাটির স্তূপ অতিক্রম করতে না পারায় উদ্ধারকাজ বারবার থমকে যাচ্ছে, যা উদ্ধারকর্মীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এলাকাটিতে এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রাদেশিক কর্তৃপক্ষ। বিপদগ্রস্ত মানুষজনকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরানোর কাজ চলমান রয়েছে। পাশাপাশি বিপর্যয়কবলিত এলাকায় জরুরি ত্রাণ সামগ্রী পাঠানোর সব ধরণের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…