বিজ্ঞাপন

ত্রিপক্ষীয় বৈঠকেও অনড় মস্কো, দখলকৃত ভূমি ছাড়তে রাজি নয় রাশিয়া

প্রাইম বার্তা অনলাইন
২৪ জানুয়ারি ২০২৬ ১০:১৭ এএম
ত্রিপক্ষীয় বৈঠকেও অনড় মস্কো, দখলকৃত ভূমি ছাড়তে রাজি নয় রাশিয়া

ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরুর পর এই প্রথমবারের মতো রাশিয়া, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ জানুয়ারি, শুক্রবার আবুধাবিতে শুরু হওয়া এই উচ্চ পর্যায়ের বৈঠকে ক্রেমলিন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা দখল করা ইউক্রেনীয় ভূখণ্ড কোনোভাবেই ছেড়ে দেবে না। ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি আনতে সক্ষম হবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভয়েস নোটে জানিয়েছেন, দীর্ঘদিন পর এই ফরম্যাটে তিন পক্ষের আলোচকরা এক ছাদের নিচে বসেছেন এবং কিয়েভের প্রতিনিধিরা তাদের দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন। আলোচনায় রাশিয়ার প্রতিনিধিত্ব করেছেন সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-এর প্রধান অ্যাডমিরাল ইগর কস্ত্যুকভ, যা ইঙ্গিত দেয় যে বৈঠকের মূল জোর রাজনীতির চেয়ে সামরিক বিষয়ের ওপর। এর আগে মস্কোতে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন, যেখানে ভূখণ্ড ও নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে আলোচনা হয়। ওই সফরে উইটকফের সঙ্গে ছিলেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ট্রাম্পের আন্তর্জাতিক ‘বোর্ড অব পিস’-এর জ্যেষ্ঠ উপদেষ্টা জশ গ্রুনবাউম।

বিজ্ঞাপন

ক্রেমলিনের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকভ বৈঠককে ফলপ্রসূ বলে অভিহিত করেছেন। তিনি জানান, নিরাপত্তা বিষয়ক ত্রিপক্ষীয় ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক আবুধাবিতে অনুষ্ঠিত হবে। এদিকে, রাশিয়ার হামলায় জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় ইউক্রেন এখন কঠিন শীত মোকাবিলা করছে, আর ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের দাবির কারণে ইউক্রেনের পশ্চিমা মিত্রদের মধ্যেও দেখা দিয়েছে বিভেদ।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...