মিয়ানমারে জান্তার হামলায় বিয়ে ও দোয়ায় নিহত ২৭
মিয়ানমারে বেসামরিক মানুষের ওপর নির্মম হামলা চালিয়েছে দেশটির সামরিক জান্তা বাহিনী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাচিন ও মাগওয়ে অঞ্চলে পৃথক দুটি বিমান হামলায় একটি বিয়ের অনুষ্ঠান ও একটি দোয়া মাহফিলে জড়ো হওয়া মানুষ আক্রান্ত হয়। এসব হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৭ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।
কাচিন রাজ্যের ভামো টাউনশিপের কাউং জার গ্রামে এক বৃদ্ধের মৃত্যুর পর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে বিমান হামলা চালালে ঘটনাস্থলেই ২২ জন নিহত হন এবং শিশুসহ আরও ২৮ জন আহত হন। কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির (কেআইএ) মুখপাত্র কর্নেল নও বু জানান, ওই গ্রামে তাদের কোনো সদস্য উপস্থিত ছিলেন না; জান্তা বাহিনী ইচ্ছাকৃতভাবেই সাধারণ মানুষকে হত্যার লক্ষ্যবস্তু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়াবহতার ভিডিও ছড়িয়ে পড়েছে।

একই দিনে মাগওয়ে অঞ্চলের আউংলান টাউনশিপের তাট কোনে গ্রামে একটি বিয়ের প্রস্তুতিতে জড়ো হওয়া মানুষের ওপরও বিমান হামলা চালানো হয়। এতে এক শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এর আগে রাখাইনের সীমান্ত এলাকায় আরাকান আর্মি পরিচালিত একটি কারাগারেও বিমান হামলা চালিয়েছিল জান্তা বাহিনী, যেখানে ২১ জন সেনা ও তাদের স্বজন নিহত হয়।
কেআইএ মুখপাত্র অভিযোগ করে বলেন, জান্তা বাহিনী শত্রু ও সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য করে না। স্কুলসহ যেকোনো জনসমাগমস্থলেই তারা নির্বিচারে বোমা ফেলছে, যা স্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘনের শামিল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মিয়ানমারে জান্তার হামলায় বিয়ে ও দোয়ায় নিহত ২৭
মিয়ানমারে বেসামরিক মানুষের ওপর নির্মম হামলা চালিয়েছে দেশটির সামরিক জান্তা বাহিনী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাচিন ও মাগওয়ে অঞ্চলে পৃথক দুটি বিমান হামলায় একটি বিয়ের অনুষ্ঠান ও একটি দোয়া মাহফিলে জড়ো হওয়া মানুষ আক্রান্ত হয়। এসব হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৭ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।
কাচিন রাজ্যের ভামো টাউনশিপের কাউং জার গ্রামে এক বৃদ্ধের মৃত্যুর পর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে বিমান হামলা চালালে ঘটনাস্থলেই ২২ জন নিহত হন এবং শিশুসহ আরও ২৮ জন আহত হন। কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির (কেআইএ) মুখপাত্র কর্নেল নও বু জানান, ওই গ্রামে তাদের কোনো সদস্য উপস্থিত ছিলেন না; জান্তা বাহিনী ইচ্ছাকৃতভাবেই সাধারণ মানুষকে হত্যার লক্ষ্যবস্তু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়াবহতার ভিডিও ছড়িয়ে পড়েছে।

একই দিনে মাগওয়ে অঞ্চলের আউংলান টাউনশিপের তাট কোনে গ্রামে একটি বিয়ের প্রস্তুতিতে জড়ো হওয়া মানুষের ওপরও বিমান হামলা চালানো হয়। এতে এক শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এর আগে রাখাইনের সীমান্ত এলাকায় আরাকান আর্মি পরিচালিত একটি কারাগারেও বিমান হামলা চালিয়েছিল জান্তা বাহিনী, যেখানে ২১ জন সেনা ও তাদের স্বজন নিহত হয়।
কেআইএ মুখপাত্র অভিযোগ করে বলেন, জান্তা বাহিনী শত্রু ও সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য করে না। স্কুলসহ যেকোনো জনসমাগমস্থলেই তারা নির্বিচারে বোমা ফেলছে, যা স্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘনের শামিল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…