বিজ্ঞাপন

আফগান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যের জেরে ক্ষমা চাইলেন স্টারমার

প্রাইম বার্তা অনলাইন
২৪ জানুয়ারি ২০২৬ ৯:৪১ এএম

আফগানিস্তান যুদ্ধে ইউরোপীয় সেনারা সামনের সারিতে অংশ নেয়নি বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন, তার তীব্র সমালোচনা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি এই মন্তব্যকে শহীদ সেনাদের প্রতি অসম্মান বলে অভিহিত করে জানিয়েছেন, এ ধরণের বিতর্কিত বক্তব্যের জন্য মার্কিন প্রেসিডেন্টের নিশ্চিতভাবে ক্ষমা চাওয়া উচিত।

২০০১ সালে ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানে শুরু হওয়া অভিযানের কথা স্মরণ করিয়ে স্টারমার বলেন, সেখানে যুদ্ধ করতে গিয়ে ৪৫৭ জন ব্রিটিশ সেনা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। ন্যাটো মিত্রদের ভূমিকা কমিয়ে দেখানো একেবারেই গ্রহণযোগ্য নয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, তিনি নিজে এমন ভুল কথা বললে বা শব্দ ব্যবহার করলে অবিলম্বে দুঃখ প্রকাশ করতেন।

বিজ্ঞাপন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর এই অভিযোগ প্রত্যাখ্যান করে হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ সঠিক। হোয়াইট হাউজের মুখপাত্র টেইলর রজার্স জানান, ন্যাটোর জন্য যুক্তরাষ্ট্র অন্য সব সদস্য দেশের চেয়েও বেশি অবদান রেখেছে। এদিকে, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্প প্রশ্ন তুলেছেন, বিপদের সময় ন্যাটো কি আসলেই যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে কি না।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...