বিজ্ঞাপন

বিদেশিদের জন্য সৌদির সম্পদ মালিকানার নতুন নিয়ম কার্যকর

প্রাইম বার্তা অনলাইন
২৪ জানুয়ারি ২০২৬ ৭:৩৭ এএম

বিদেশি নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর জন্য সৌদি আরবে সম্পত্তি মালিকানার পথ এখন আরও পরিষ্কার হয়েছে। বৃহস্পতিবার থেকে দেশটির রিয়েল এস্টেট জেনারেল অথরিটি আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত নতুন বিধিমালা কার্যকর করেছে। এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং উচ্চমানের কোম্পানিগুলোকে আকৃষ্ট করে রিয়েল এস্টেট খাতের উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্য অর্জন করতে চায় সৌদি সরকার।

নতুন এই ব্যবস্থায় সম্পত্তি মালিকানার সব ধরনের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক করা হয়েছে। সরকারের একক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সৌদি প্রপার্টিজ’-এর মাধ্যমে যোগ্যতা যাচাই থেকে শুরু করে চূড়ান্ত নিবন্ধন পর্যন্ত সব কাজ সম্পন্ন করতে পারবেন আগ্রহীরা। সেখানে বৈধ ইকামাধারীরা সরাসরি আবেদন করতে পারলেও যারা দেশের বাইরে অবস্থান করছেন তাদের নিজ নিজ দেশের সৌদি দূতাবাস থেকে ডিজিটাল পরিচয়পত্র নিতে হবে। এছাড়া বিদেশি কোম্পানিগুলোকে আগে বিনিয়োগ মন্ত্রণালয়ে নিবন্ধন করে ইউনিফাইড নম্বর (৭০০) সংগ্রহ করতে হবে।

বিজ্ঞাপন

তবে সব এলাকার ক্ষেত্রে নিয়ম একরকম নয়। রিয়াদ, জেদ্দা, মক্কা ও মদিনার মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। পবিত্র দুই নগরীতে কেবল মুসলিম ব্যক্তি এবং সৌদি কোম্পানিগুলোর জন্য মালিকানার সুযোগ সীমাবদ্ধ রাখা হয়েছে। রিয়েল এস্টেট জেনারেল অথরিটির মুখপাত্র তাইসির আল মুফারেজ জানিয়েছেন, নির্দিষ্ট জোন ও এলাকার বিষয়ে শিগগিরই বিস্তারিত নথি প্রকাশ করা হবে। তিনি গুজব এড়িয়ে চলার পরামর্শ দিয়ে জানান, এখন পর্যন্ত কোনো প্রকল্পকে এই নতুন বিধি অনুযায়ী আনুষ্ঠানিক অনুমোদন দেয়া হয়নি।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...