বড়দিনে বিশ্বব্যাপী শান্তি চাইলেন পোপ লিও, রাশিয়ার প্রত্যাখ্যানে দুঃখ প্রকাশ
বড়দিন উপলক্ষে সারা বিশ্বে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ লিও। কিন্তু রাশিয়া এই অনুরোধ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করায় তিনি গভীর দুঃখ প্রকাশ করেছেন।
রোমের নিকটবর্তী ক্যাস্টেল গ্যান্ডলফোর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পোপ বলেন, ‘আমি সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে শান্তির দিনটিকে সম্মান জানানোর জন্য আমার আবেদন পুনর্ব্যক্ত করছি। আমাদের ত্রাণকর্তার জন্মদিনে অন্তত যুদ্ধ বন্ধ রাখার আহ্বান জানাচ্ছি।’

পোপ লিও মন্তব্য করেন, বড়দিনে রাশিয়ার যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করা সাম্প্রতিক সময়ে তার অনুভূত ‘বড় দুঃখের’ মধ্যে একটি। রাশিয়া বারবার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতির আহ্বান ফিরিয়ে দিয়েছে, যুক্তি দিয়েছে যে এটি কেবল কিয়েভকে সামরিক সুবিধা প্রদান করবে।
বিশ্বজুড়ে চলমান সংঘাতের প্রেক্ষাপটে পোপ বলেন, ‘আমি আশা করব তারা আমার কথা শুনবে এবং সমগ্র বিশ্বে কমপক্ষে ২৪ ঘণ্টা শান্তি বজায় রাখবে।’ উল্লেখ্য, চলতি মাসের শুরুতে পোপ লিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেছিলেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বড়দিনে বিশ্বব্যাপী শান্তি চাইলেন পোপ লিও, রাশিয়ার প্রত্যাখ্যানে দুঃখ প্রকাশ
বড়দিন উপলক্ষে সারা বিশ্বে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ লিও। কিন্তু রাশিয়া এই অনুরোধ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করায় তিনি গভীর দুঃখ প্রকাশ করেছেন।
রোমের নিকটবর্তী ক্যাস্টেল গ্যান্ডলফোর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পোপ বলেন, ‘আমি সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে শান্তির দিনটিকে সম্মান জানানোর জন্য আমার আবেদন পুনর্ব্যক্ত করছি। আমাদের ত্রাণকর্তার জন্মদিনে অন্তত যুদ্ধ বন্ধ রাখার আহ্বান জানাচ্ছি।’

পোপ লিও মন্তব্য করেন, বড়দিনে রাশিয়ার যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করা সাম্প্রতিক সময়ে তার অনুভূত ‘বড় দুঃখের’ মধ্যে একটি। রাশিয়া বারবার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতির আহ্বান ফিরিয়ে দিয়েছে, যুক্তি দিয়েছে যে এটি কেবল কিয়েভকে সামরিক সুবিধা প্রদান করবে।
বিশ্বজুড়ে চলমান সংঘাতের প্রেক্ষাপটে পোপ বলেন, ‘আমি আশা করব তারা আমার কথা শুনবে এবং সমগ্র বিশ্বে কমপক্ষে ২৪ ঘণ্টা শান্তি বজায় রাখবে।’ উল্লেখ্য, চলতি মাসের শুরুতে পোপ লিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেছিলেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…