পশ্চিমবঙ্গে বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নতুন নোট উদ্ধার

প্রাইম বার্তা অনলাইন
২৪ ডিসেম্বর ২০২৫ ৩:৪৬ পিএম
পশ্চিমবঙ্গে বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নতুন নোট উদ্ধার

ভারতের পশ্চিমবঙ্গের রাইগঞ্জে বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নতুন নোট উদ্ধার করেছে দেশটির কাস্টমস বিভাগ। নোটগুলোসম্পূর্ণ নতুন এবং আগে কখনো ব্যবহার করা হয়নি। বাংলাদেশের ২ টাকার এতগুলো নোট ভারতে কিভাবে গেলো সেটি এখনো নিশ্চিত না।

সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে গোপন সংবাদ পেয়ে কাস্টমস বিভাগের একটি দল উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার ঠাকুরবাড়ির কাছে যান। তারা দেখতে পান, দুই যুবক নম্বরপ্লেট বিহীন মোটরসাইকেলে করে যাচ্ছে।তাদেরথামতে বললে তারা থামার ভান করেহঠাৎ দ্রুত গতিতে পালিয়ে যায়।

এসময়কাস্টমস কর্মকর্তারা ওই দুইজনকে নিজেদের গাড়ি নিয়ে ধাওয়া দেন।এতেসন্দেহভাজনরা বাংলাদেশি টাকার বাণ্ডিলগুলো রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যেতে সমর্থ হয়।

পরবর্তীতে, কাস্টমস কর্তৃপক্ষ ২ টাকা মূল্যের ৬০হাজারবাংলাদেশি টাকা উদ্ধার করে,যার পরিমাণ ১লাখ২০হাজারবাংলাদেশি টাকা। প্রাথমিক তদন্তে দেখা যায় এগুলো একদম নতুন নোট এবং কখনো ব্যবহার করা হয়নি।

রাইগঞ্জ পুলিশ সুপার অনুজ কুমার দাস বলেছেন, পালিয়ে যাওয়া দুই যুবকের একজন ভলান্টিয়ারের জ্যাকেট পরা ছিলেন।

তিনিআরওজানান, রায়গঞ্জ কাস্টমস বিভাগে এত বড় বাংলাদেশি মুদ্রা জব্দের ঘটনাএইপ্রথম।

এদিকেসীমান্ত থেকেমাত্র১০ কিলোমিটার ভেতরে এই বিপুল পরিমাণ বাংলাদেশি মুদ্রা কোথায় কী উদ্দেশে পাচার করা হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি ইতিমধ্যেইপশ্চিমবঙ্গসরকারের উচ্চপদস্থকর্মকর্তাদের জানানো হয়েছে এবং তদন্ত শুরু করেছে কাস্টমস।

এমএইচআর

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...