ইউক্রেনে শান্তি চুক্তির পরই নির্বাচনের ঘোষণা জেলেনস্কির, মস্কোয় ড্রোন হামলা
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সাথে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের যৌথ খসড়া পরিকল্পনার সর্বশেষ সংস্করণ অনুযায়ী, রাশিয়ার আক্রমণ বন্ধ করার লক্ষ্যে চুক্তি স্বাক্ষরের পর যত দ্রুত সম্ভব প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, মস্কোতে পাঠানো সর্বশেষ নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে চুক্তি স্বাক্ষরের পর ইউক্রেনে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তিনি জানান, ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে সম্মত যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবের সর্বশেষ সংস্করণের বিষয়ে বুধবারের মধ্যে মস্কোর উত্তরের অপেক্ষায় রয়েছেন।

এদিকে, রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে মস্কো লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলার পর টুলা অঞ্চলের একটি বাণিজ্যিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আঞ্চলিক কর্তৃপক্ষ বুধবার এ তথ্য নিশ্চিত করেছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছেন, মস্কোকে লক্ষ্য করে আসা অন্তত তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার ঘটনাস্থলে জরুরি পরিষেবা দল পাঠানো হয়েছে বলেও জানান তিনি, যদিও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর দেননি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইউক্রেনে শান্তি চুক্তির পরই নির্বাচনের ঘোষণা জেলেনস্কির, মস্কোয় ড্রোন হামলা
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সাথে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের যৌথ খসড়া পরিকল্পনার সর্বশেষ সংস্করণ অনুযায়ী, রাশিয়ার আক্রমণ বন্ধ করার লক্ষ্যে চুক্তি স্বাক্ষরের পর যত দ্রুত সম্ভব প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, মস্কোতে পাঠানো সর্বশেষ নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে চুক্তি স্বাক্ষরের পর ইউক্রেনে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তিনি জানান, ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে সম্মত যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবের সর্বশেষ সংস্করণের বিষয়ে বুধবারের মধ্যে মস্কোর উত্তরের অপেক্ষায় রয়েছেন।

এদিকে, রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে মস্কো লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলার পর টুলা অঞ্চলের একটি বাণিজ্যিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আঞ্চলিক কর্তৃপক্ষ বুধবার এ তথ্য নিশ্চিত করেছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছেন, মস্কোকে লক্ষ্য করে আসা অন্তত তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার ঘটনাস্থলে জরুরি পরিষেবা দল পাঠানো হয়েছে বলেও জানান তিনি, যদিও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর দেননি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…