লোহিত সাগরে নৌকা ভাঙা, দুই বাংলাদেশিকে জীবন বাঁচাল সৌদি সীমান্তরক্ষী

প্রাইম বার্তা অনলাইন
২৪ ডিসেম্বর ২০২৫ ৩:১০ পিএম
লোহিত সাগরে নৌকা ভাঙা, দুই বাংলাদেশিকে জীবন বাঁচাল সৌদি সীমান্তরক্ষী

সৌদি আরবের লোহিত সাগরে দুই বাংলাদেশি নাগরিকের জীবন বাঁচিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মক্কা অঞ্চলের আল-লিথ প্রশাসনিক এলাকায় এই উদ্ধার অভিযান পরিচালিত হয়।

সৌদি গ্যাজেট বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, লোহিত সাগরে অবস্থানকালে বাংলাদেশি দুই নাগরিকের ব্যবহৃত নৌকাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়ে। দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা এবং তাদের উদ্ধার করেন। উদ্ধারকৃত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সৌদি বর্ডার গার্ডের পরিচালক সমুদ্রে চলাচলকারী সবার প্রতি নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সমুদ্রযাত্রার পূর্বে জাহাজ বা নৌকার সমুদ্রযোগ্যতা যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি। এছাড়া জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে বিশেষ জরুরি নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...