সৌদিতে রমজানে মসজিদের বাইরের স্পিকারে নিষেধাজ্ঞা

প্রাইম বার্তা অনলাইন
২৩ জানুয়ারি ২০২৬ ৯:৫১ পিএম

আসন্ন পবিত্র রমজান মাসে সৌদি আরবের সব মসজিদের বাইরের লাউডস্পিকার ব্যবহার বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। সৌদি ইসলামি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আবদুল্লাতিফ আল-শেখ জানিয়েছেন, এবার শুধুমাত্র আজান ও ইকামাতের সময় মসজিদের বাইরের স্পিকার ব্যবহারের অনুমতি থাকবে।

গত মঙ্গলবার রমজানকে সামনে রেখে মসজিদ প্রস্তুতির নির্দেশিকা জারি করা হয়েছে। এতে এশার নামাজের আজানের সঠিক সময়সূচি মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি মসজিদের খাদেম ও রক্ষণাবেক্ষণকারী দলকে যথাযথ পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে, বিশেষ করে নারীদের নামাজের স্থানের দিকে বাড়তি নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, ইফতারের আয়োজন শুধুমাত্র মসজিদের নির্ধারিত স্থানে সীমাবদ্ধ থাকতে হবে। এছাড়া মসজিদের প্রয়োজন অনুযায়ী পানির ব্যবস্থাপনা ও বিতরণ কার্যক্রম সতর্কতার সাথে পরিচালনা করতে বলা হয়েছে।

মুসল্লিদের একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ইবাদতের পরিবেশ নিশ্চিত করাই এসব পদক্ষেপের মূল লক্ষ্য। সৌদি সরকারের এই সিদ্ধান্ত রমজানে আশপাশের সম্প্রদায়ের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের অসুবিধা লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...