বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ায় মিলল বিশ্বের সবচেয়ে প্রাচীন ৬৮ হাজার বছরের চিত্র

প্রাইম বার্তা অনলাইন
২৩ জানুয়ারি ২০২৬ ৭:৩৮ পিএম
ইন্দোনেশিয়ায় মিলল বিশ্বের সবচেয়ে প্রাচীন ৬৮ হাজার বছরের চিত্র

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশের মুনা দ্বীপের একটি চুনাপাথরের গুহায় আবিষ্কৃত হয়েছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন শিল্পকর্ম। প্রত্নতাত্ত্বিকদের দাবি, প্রায় ৬৮ হাজার বছর আগে আঁকা এই হাতের ছাপ সম্বলিত গুহাচিত্রটি এখন পর্যন্ত পাওয়া যেকোনো প্রাচীন নিদর্শনের চেয়েও অনেক পুরনো। এর আগে যে চিত্রকর্মগুলোকে সবচেয়ে পুরনো বলে ধরা হচ্ছিল, নতুন এই আবিষ্কার সেই রেকর্ডকে আরও অন্তত ১৫ হাজার বছর পেছনে ঠেলে দিয়েছে।

আগামী ২০২৬ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ এ সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশ পাবে। রঙিন রঞ্জক পদার্থ হাতের ওপর ফুঁ দিয়ে এই চিত্রগুলো তৈরি করা হয়েছিল, যাতে হাতের নিচের অংশের ছাপ স্পষ্ট হয়। খুবই আশ্চর্যজনক বিষয় হলো, এই ছবিগুলোতে হাতের কিছু আঙুলকে ইচ্ছাকৃতভাবে ধারালো নখের মতো করে সাজানো হয়েছে। এ ধরনের শৈলী কেবল সুলাওয়েসি অঞ্চলেই দেখা যায়। ইন্দোনেশিয়ার ন্যাশনাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন এজেন্সির (বিআরআইএন) প্রত্নতত্ত্ববিদ আদি আগুস অক্টাভিয়ানা জানিয়েছেন, এই আবিষ্কার প্রমাণ করে যে আমাদের পূর্বপুরুষরা কেবল সাগরপথে চলাচলে পারদর্শীই ছিলেন না, তারা ছিলেন দক্ষ শিল্পীও। অন্যদিকে কানাডীয় প্রত্নতত্ত্ববিদ অ্যাডাম ব্রামের মতে, শিল্পীরা হয়তো মানব হাতকে কোনো প্রাণীর থাবার আদলে তৈরি করতে চেয়েছিলেন, যার মধ্যে গভীর সাংস্কৃতিক তাৎপর্য লুকিয়ে আছে।

বিজ্ঞাপন

প্রাচীন মানব ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়া অঞ্চল বরাবরই গুরুত্বপূর্ণ। গবেষকদের মতে, এই গুহাচিত্র এটাই নির্দেশ করে যে হাজার হাজার বছর আগে সুলাওয়েসি হয়েই মানুষের অভিবাসন শুরু হয়েছিল। এই আবিষ্কার মানব সভ্যতার ইতিহাস নতুন করে বুঝতে সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...