অস্ট্রেলিয়ার জনবহুল রাজ্যে কঠোর অস্ত্র আইন
অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলস বন্ডাই বিচে ভয়াবহ গুলির ঘটনার পর কঠোর অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইন পাস করেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে রাজ্য সংসদে জরুরি অধিবেশনে এই আইন অনুমোদন দেওয়া হয়। এর ফলে অস্ত্রের মালিকানা সীমিত করা, সন্ত্রাসী সংগঠনের প্রতীক প্রকাশ নিষিদ্ধ করা এবং বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের ক্ষমতা বাড়ানো হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রিস মিন্স বলেন, সবাই হয়তো এই কঠোর আইন সমর্থন করবেন না, তবে মানুষের নিরাপত্তাই সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, এই সন্ত্রাসী হামলার পর নিউ সাউথ ওয়েলস আর আগের মতো নেই।
গত ১৪ ডিসেম্বর বন্ডাই বিচে একটি ইহুদি উৎসব চলাকালে বন্দুকধারীর হামলায় ১৫ জন নিহত এবং বহু মানুষ আহত হন। এটি অস্ট্রেলিয়ায় প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা।
আইএস, হামাস বা হিজবুল্লাহর মতো নিষিদ্ধ সংগঠনের পতাকা বা প্রতীক প্রদর্শন করলে সর্বোচ্চ ২ বছরের জেল বা জরিমানা হবে।
সরকার জানিয়েছে, ঘৃণা ছড়ায় এমন স্লোগান ও বক্তব্য, যা মানুষকে ভয় দেখায় বা অপমান করে—সেগুলো আর সহ্য করা হবে না।
শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েন আটকালো সুপ্রিম কোর্ট
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
অস্ট্রেলিয়ার জনবহুল রাজ্যে কঠোর অস্ত্র আইন
অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলস বন্ডাই বিচে ভয়াবহ গুলির ঘটনার পর কঠোর অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইন পাস করেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে রাজ্য সংসদে জরুরি অধিবেশনে এই আইন অনুমোদন দেওয়া হয়। এর ফলে অস্ত্রের মালিকানা সীমিত করা, সন্ত্রাসী সংগঠনের প্রতীক প্রকাশ নিষিদ্ধ করা এবং বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের ক্ষমতা বাড়ানো হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রিস মিন্স বলেন, সবাই হয়তো এই কঠোর আইন সমর্থন করবেন না, তবে মানুষের নিরাপত্তাই সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, এই সন্ত্রাসী হামলার পর নিউ সাউথ ওয়েলস আর আগের মতো নেই।
গত ১৪ ডিসেম্বর বন্ডাই বিচে একটি ইহুদি উৎসব চলাকালে বন্দুকধারীর হামলায় ১৫ জন নিহত এবং বহু মানুষ আহত হন। এটি অস্ট্রেলিয়ায় প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা।
আইএস, হামাস বা হিজবুল্লাহর মতো নিষিদ্ধ সংগঠনের পতাকা বা প্রতীক প্রদর্শন করলে সর্বোচ্চ ২ বছরের জেল বা জরিমানা হবে।
সরকার জানিয়েছে, ঘৃণা ছড়ায় এমন স্লোগান ও বক্তব্য, যা মানুষকে ভয় দেখায় বা অপমান করে—সেগুলো আর সহ্য করা হবে না।
শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েন আটকালো সুপ্রিম কোর্ট
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…