বিজ্ঞাপন

প্রেমের টানে বিয়ের পিঁড়িতে দুই দণ্ডিত খুনি, মিলল ১৫ দিনের জামিন

প্রাইম বার্তা অনলাইন
২৩ জানুয়ারি ২০২৬ ৩:৪৭ পিএম
প্রেমের টানে বিয়ের পিঁড়িতে দুই দণ্ডিত খুনি, মিলল ১৫ দিনের জামিন

রাজস্থান হাইকোর্ট যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে ১৫ দিনের অন্তর্বতী জামিনের অনুমতি দিয়েছে। এই দম্পতি হত্যা মামলায় দণ্ডিত হয়েও কারাগারের ভেতরে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং এবার তারা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। বর হনুমান প্রসাদ ও কনে প্রিয়া শেঠ ওরফে নেহা শেঠ আজ আলওয়ার জেলার বড়োদামেভ এলাকায় তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করবেন।

কনে প্রিয়া শেঠ পেশায় একজন মডেল ছিলেন এবং ডেটিং অ্যাপ টিন্ডারের মাধ্যমে পরিচিত এক যুবককে হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত। অন্যদিকে, বর হনুমান প্রসাদ পাঁচজনকে খুন করার অপরাধে সাজা ভোগ করছেন। সাঙ্গানের ওপেন জেলে বন্দি থাকার সময় ছয় মাস আগে তাদের পরিচয় হয় এবং সেখান থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গভীর হতে থাকে।

বিজ্ঞাপন

২০১৮ সালের ২ মে প্রিয়া তার প্রেমিক দীক্ষান্ত কামরা ও লক্ষ্য ওয়ালিয়ার সহায়তায় দুষ্যন্ত শর্মা নামে এক ব্যক্তিকে হত্যা করেছিলেন। দীক্ষান্তের ঋণ পরিশোধের জন্য দুষ্যন্তের বাবার কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল, যার মধ্যে ৩ লাখ টাকা আদায় করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে তারা দুষ্যন্তকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং লাশ গুম করতে একটি স্যুটকেসে ভরে আমের পাহাড় এলাকায় ফেলে দেন। পরিচয় গোপন রাখতে লাশের মুখে একাধিক ছুরিকাঘাত করা হয়েছিল।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...