নতুন বিশ্বব্যবস্থায় কেন্দ্রীয় শক্তি হবে তুরস্ক: এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ঘোষণা দিয়েছেন যে, পুনর্গঠিত বিশ্বব্যবস্থায় তুরস্ক একটি অন্যতম কেন্দ্রীয় শক্তিতে পরিণত হবে। তুর্কি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কনফেডারেশনের সপ্তম বিশেষ সাধারণ পরিষদের এক সভায় তিনি এই মন্তব্য করেন।
এরদোয়ান বলেন, সিরিয়ার ন্যায় ত্যাগ ও প্রচেষ্টার সুফল ভোগ করার নতুন যুগে প্রবেশ করছে তার দেশ। বিশ্ব রাজনীতি নিয়ে তুরস্কের দীর্ঘদিনের অবস্থানের যথার্থতা এখন প্রমাণিত হচ্ছে বলেও তিনি দাবি করেন। দাভোসের আলোচনার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, যারা একসময় সত্য বলার জন্য তাদের সমালোচনা করতেন, বর্তমানে তারাই বৈশ্বিক অবিচার ও ব্যবস্থার বিকৃতির বিরুদ্ধে সোচ্চার।

তুরস্কের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল মন্তব্য করে এরদোয়ান বলেন, নতুন নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে এবং প্রত্যাশার বাইরেও সম্ভাবনার দরজা খুলে যাচ্ছে। একটি মহান ও শক্তিশালী তুরস্ক হিসেবে আত্মপ্রকাশের পথে তারা এগিয়ে যাচ্ছে, যেখানে দেশটি এখন নিজস্ব প্রযুক্তি উৎপাদন ও রপ্তানি করছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
নতুন বিশ্বব্যবস্থায় কেন্দ্রীয় শক্তি হবে তুরস্ক: এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ঘোষণা দিয়েছেন যে, পুনর্গঠিত বিশ্বব্যবস্থায় তুরস্ক একটি অন্যতম কেন্দ্রীয় শক্তিতে পরিণত হবে। তুর্কি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কনফেডারেশনের সপ্তম বিশেষ সাধারণ পরিষদের এক সভায় তিনি এই মন্তব্য করেন।
এরদোয়ান বলেন, সিরিয়ার ন্যায় ত্যাগ ও প্রচেষ্টার সুফল ভোগ করার নতুন যুগে প্রবেশ করছে তার দেশ। বিশ্ব রাজনীতি নিয়ে তুরস্কের দীর্ঘদিনের অবস্থানের যথার্থতা এখন প্রমাণিত হচ্ছে বলেও তিনি দাবি করেন। দাভোসের আলোচনার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, যারা একসময় সত্য বলার জন্য তাদের সমালোচনা করতেন, বর্তমানে তারাই বৈশ্বিক অবিচার ও ব্যবস্থার বিকৃতির বিরুদ্ধে সোচ্চার।

তুরস্কের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল মন্তব্য করে এরদোয়ান বলেন, নতুন নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে এবং প্রত্যাশার বাইরেও সম্ভাবনার দরজা খুলে যাচ্ছে। একটি মহান ও শক্তিশালী তুরস্ক হিসেবে আত্মপ্রকাশের পথে তারা এগিয়ে যাচ্ছে, যেখানে দেশটি এখন নিজস্ব প্রযুক্তি উৎপাদন ও রপ্তানি করছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…