যুদ্ধ থামাতে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠক
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাত নিরসনে ঐতিহাসিক পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ২২ জানুয়ারি, শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুদ্ধবিধ্বস্ত এই দুই দেশ এবং মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের মধ্যে এক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর এটিই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এমন একটি উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শুক্রবার ভোর রাতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সাক্ষাৎ করেছেন। ক্রেমলিনের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, আবুধাবিতে নিরাপত্তা বিষয়ক এই ত্রিপক্ষীয় কার্যকরী দলের বৈঠকে সম্মতি দিয়েছে মস্কো। রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-এর পরিচালক জেনারেল ইগর কোস্তিউকভ।

যুদ্ধ বন্ধের লক্ষ্যে ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে, এরই ধারাবাহিকতায় আবুধাবির এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আগেই ২৮ দফা শান্তি প্রস্তাব দিয়েছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দুই দিনব্যাপী এই আলোচনায় শান্তি প্রস্তাবগুলো প্রায় চূড়ান্ত হবে, তবে পূর্বাঞ্চলে রাশিয়ার দখলে থাকা ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
যুদ্ধ থামাতে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠক
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাত নিরসনে ঐতিহাসিক পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ২২ জানুয়ারি, শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুদ্ধবিধ্বস্ত এই দুই দেশ এবং মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের মধ্যে এক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর এটিই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এমন একটি উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শুক্রবার ভোর রাতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সাক্ষাৎ করেছেন। ক্রেমলিনের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, আবুধাবিতে নিরাপত্তা বিষয়ক এই ত্রিপক্ষীয় কার্যকরী দলের বৈঠকে সম্মতি দিয়েছে মস্কো। রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-এর পরিচালক জেনারেল ইগর কোস্তিউকভ।

যুদ্ধ বন্ধের লক্ষ্যে ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে, এরই ধারাবাহিকতায় আবুধাবির এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আগেই ২৮ দফা শান্তি প্রস্তাব দিয়েছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দুই দিনব্যাপী এই আলোচনায় শান্তি প্রস্তাবগুলো প্রায় চূড়ান্ত হবে, তবে পূর্বাঞ্চলে রাশিয়ার দখলে থাকা ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…