যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি টার্গেট: হামলা হলে জবাব দ্রুত ও ধ্বংসাত্মক
ইরানের ভূখণ্ডের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দেওয়া হবে মুহূর্তেই এবং তা হবে ধ্বংসাত্মক। খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলি আবদোল্লাহি এই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক হামলার হুমকির প্রেক্ষাপটে তিনি বলেন, ওয়াশিংটন ভুল হিসাবের ভয়াবহ পরিণতি সম্পর্কে সম্পূর্ণ সচেতন।
শীর্ষ এই সামরিক কর্মকর্তা স্পষ্ট করে জানান, ইরানের নিরাপত্তা বা স্বার্থের ক্ষতি করা হলে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি এবং প্রভাব কেন্দ্রগুলো তেহরানের সশস্ত্র বাহিনীর টার্গেটে পরিণত হবে। জনগণের দৃঢ় সমর্থনে ইরানের প্রতিরক্ষা শক্তি বাস্তব ও সক্রিয় বলে তিনি দাবি করেন। তার মতে, শত্রুপক্ষের কৌশলগত হিসাব-নিকাশ ভেঙে দিয়ে মাঠে ইরান বারবার নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।

আবদোল্লাহি জানান, ইরান কখনো যুদ্ধ শুরু করে না তবে আগ্রাসনের মুখে পাল্টা জবাব দিতে দ্বিধা করে না। ‘হিট অ্যান্ড রান’ বা আক্রমণ করে পালিয়ে যাওয়ার যুগ শেষ হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন। তার ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে প্রতিক্রিয়ার কথা কল্পনাও করতে পারে না, ইরানের জবাব তার চেয়েও অনেক বেশি ভয়ংকর হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি টার্গেট: হামলা হলে জবাব দ্রুত ও ধ্বংসাত্মক
ইরানের ভূখণ্ডের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দেওয়া হবে মুহূর্তেই এবং তা হবে ধ্বংসাত্মক। খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলি আবদোল্লাহি এই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক হামলার হুমকির প্রেক্ষাপটে তিনি বলেন, ওয়াশিংটন ভুল হিসাবের ভয়াবহ পরিণতি সম্পর্কে সম্পূর্ণ সচেতন।
শীর্ষ এই সামরিক কর্মকর্তা স্পষ্ট করে জানান, ইরানের নিরাপত্তা বা স্বার্থের ক্ষতি করা হলে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি এবং প্রভাব কেন্দ্রগুলো তেহরানের সশস্ত্র বাহিনীর টার্গেটে পরিণত হবে। জনগণের দৃঢ় সমর্থনে ইরানের প্রতিরক্ষা শক্তি বাস্তব ও সক্রিয় বলে তিনি দাবি করেন। তার মতে, শত্রুপক্ষের কৌশলগত হিসাব-নিকাশ ভেঙে দিয়ে মাঠে ইরান বারবার নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।

আবদোল্লাহি জানান, ইরান কখনো যুদ্ধ শুরু করে না তবে আগ্রাসনের মুখে পাল্টা জবাব দিতে দ্বিধা করে না। ‘হিট অ্যান্ড রান’ বা আক্রমণ করে পালিয়ে যাওয়ার যুগ শেষ হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন। তার ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে প্রতিক্রিয়ার কথা কল্পনাও করতে পারে না, ইরানের জবাব তার চেয়েও অনেক বেশি ভয়ংকর হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…