বিজ্ঞাপন

যুদ্ধ বন্ধে আবুধাবিতে মার্কিন মধ্যস্থতায় ঐতিহাসিক ত্রিপাক্ষিক বৈঠক

প্রাইম বার্তা অনলাইন
২৩ জানুয়ারি ২০২৬ ৯:৪২ এএম
যুদ্ধ বন্ধে আবুধাবিতে মার্কিন মধ্যস্থতায় ঐতিহাসিক ত্রিপাক্ষিক বৈঠক

ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক ঐতিহাসিক ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৩ ও ২৪ জানুয়ারি, শুক্রবার এবং শনিবার দুই দিনব্যাপী এই আলোচনায় রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এটিই হবে সংঘাতরত এই তিন পক্ষের মধ্যে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক।

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পর জেলেনস্কি জানান, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তার শর্তাবলি চূড়ান্ত হয়েছে এবং যুদ্ধ-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের চুক্তি প্রায় প্রস্তুত। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ দাবি করেছেন, দীর্ঘ আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং এখন কেবল একটি বিষয়েই প্রশ্ন বাকি রয়েছে। তিনি বলেন, উভয় পক্ষ সমাধান চাইলে তা অর্জন করা সম্ভব।

বিজ্ঞাপন

এর আগে মার্কিন প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ মস্কো সফর করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন। তবে এই ত্রিপাক্ষিক বৈঠক নিয়ে রাশিয়া থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধের প্রচেষ্টা এখনো চলমান রয়েছে এবং জেলেনস্কির সাথে তার বৈঠক ছিল ‘ভালো’।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...