যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় ইইউ’র সাবেক কমিশনারসহ পাঁচজন
মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের সাবেক কমিশনারসহ পাঁচজন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়াশিংটনের অভিযোগ, এই ব্যক্তিরা মার্কিন দৃষ্টিভঙ্গি দমনের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে সেন্সরশিপে বাধ্য করার নেতৃত্ব দিয়েছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানান। তিনি বলেন, যারা আমেরিকান প্ল্যাটফর্মগুলোকে সেন্সর করতে এবং বিরোধী মতামতকে চাপা দিতে চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাবেক ইইউ কমিশনার থিয়েরি ব্রেটন, যিনি এক্স-এর মালিক ইলন মাস্ককে হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত। এছাড়াও রয়েছেন সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেটের প্রতিষ্ঠাতা ইমরান আহমেদ, যিনি বাইডেন প্রশাসনের সঙ্গে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে সরকারকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগে অভিযুক্ত।
এই তালিকায় গ্লোবাল ডিসইনফরমেশন ইনডেক্সের প্রধান ক্লেয়ার মেলফোর্ড এবং জার্মান এনজিও হেটএইডের দুই নির্বাহী আনা-লেনা ভন হোডেনবার্গ ও জোসেফাইন ব্যালনও রয়েছেন।
রুবিও জানান, এই ব্যক্তিদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ বা কার্যকলাপ দেশের জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। তিনি আরও বলেন, কিছু ব্যক্তির বিরুদ্ধে অপসারণ প্রক্রিয়া শুরু হতে পারে, যার ফলে তাদের বহিষ্কার করা সম্ভব হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় ইইউ’র সাবেক কমিশনারসহ পাঁচজন
মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের সাবেক কমিশনারসহ পাঁচজন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়াশিংটনের অভিযোগ, এই ব্যক্তিরা মার্কিন দৃষ্টিভঙ্গি দমনের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে সেন্সরশিপে বাধ্য করার নেতৃত্ব দিয়েছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানান। তিনি বলেন, যারা আমেরিকান প্ল্যাটফর্মগুলোকে সেন্সর করতে এবং বিরোধী মতামতকে চাপা দিতে চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাবেক ইইউ কমিশনার থিয়েরি ব্রেটন, যিনি এক্স-এর মালিক ইলন মাস্ককে হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত। এছাড়াও রয়েছেন সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেটের প্রতিষ্ঠাতা ইমরান আহমেদ, যিনি বাইডেন প্রশাসনের সঙ্গে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে সরকারকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগে অভিযুক্ত।
এই তালিকায় গ্লোবাল ডিসইনফরমেশন ইনডেক্সের প্রধান ক্লেয়ার মেলফোর্ড এবং জার্মান এনজিও হেটএইডের দুই নির্বাহী আনা-লেনা ভন হোডেনবার্গ ও জোসেফাইন ব্যালনও রয়েছেন।
রুবিও জানান, এই ব্যক্তিদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ বা কার্যকলাপ দেশের জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। তিনি আরও বলেন, কিছু ব্যক্তির বিরুদ্ধে অপসারণ প্রক্রিয়া শুরু হতে পারে, যার ফলে তাদের বহিষ্কার করা সম্ভব হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…