ছায়া বহরের রুশ ট্যাংকার জব্দ, ইউক্রেন যুদ্ধে অর্থাঙ্গনের অভিযোগ
ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে রাশিয়া থেকে আসা একটি তেল ট্যাংকার আটক করেছে ফ্রান্স। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ তথ্য জানান। ভুয়া পতাকা ব্যবহার করে চলাচলকারী ওই জাহাজটি তাদের নৌবাহিনী নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
মিত্র দেশগুলোর সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয় এবং পরবর্তীতে যুক্তরাজ্যের সহায়তার কথা নিশ্চিত করে প্যারিস। জানা যায়, আটক হওয়া ট্যাংকারটি তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া বহরের অংশ, যারা নিষেধাজ্ঞা এড়াতে পরিচয় গোপন রেখে চলাচল করে। ম্যাক্রোঁর অভিযোগ, এসব জাহাজ দিয়ে তেল পরিবহন করে ইউক্রেন যুদ্ধের অর্থায়ন করা হচ্ছে।

ফরাসি প্রেসিডেন্ট জানান, আন্তর্জাতিক আইন ও নিষেধাজ্ঞা কার্যকর করতে তারা বদ্ধপরিকর। এই ছায়া বহরের কার্যকলাপ ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনের যুদ্ধে অর্থ জোগাচ্ছে। বর্তমানে জাহাজটি অন্যত্র নেওয়া হচ্ছে এবং এর বিরুদ্ধে বিচারিক তদন্ত শুরু হয়েছে। তবে ট্যাংকারটির নতুন গন্তব্য কোথায় তা এখনও স্পষ্ট করেননি তিনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ছায়া বহরের রুশ ট্যাংকার জব্দ, ইউক্রেন যুদ্ধে অর্থাঙ্গনের অভিযোগ
ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে রাশিয়া থেকে আসা একটি তেল ট্যাংকার আটক করেছে ফ্রান্স। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ তথ্য জানান। ভুয়া পতাকা ব্যবহার করে চলাচলকারী ওই জাহাজটি তাদের নৌবাহিনী নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
মিত্র দেশগুলোর সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয় এবং পরবর্তীতে যুক্তরাজ্যের সহায়তার কথা নিশ্চিত করে প্যারিস। জানা যায়, আটক হওয়া ট্যাংকারটি তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া বহরের অংশ, যারা নিষেধাজ্ঞা এড়াতে পরিচয় গোপন রেখে চলাচল করে। ম্যাক্রোঁর অভিযোগ, এসব জাহাজ দিয়ে তেল পরিবহন করে ইউক্রেন যুদ্ধের অর্থায়ন করা হচ্ছে।

ফরাসি প্রেসিডেন্ট জানান, আন্তর্জাতিক আইন ও নিষেধাজ্ঞা কার্যকর করতে তারা বদ্ধপরিকর। এই ছায়া বহরের কার্যকলাপ ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনের যুদ্ধে অর্থ জোগাচ্ছে। বর্তমানে জাহাজটি অন্যত্র নেওয়া হচ্ছে এবং এর বিরুদ্ধে বিচারিক তদন্ত শুরু হয়েছে। তবে ট্যাংকারটির নতুন গন্তব্য কোথায় তা এখনও স্পষ্ট করেননি তিনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…