বিজ্ঞাপন

গাজায় শান্তি, জাতিসংঘ বাদ দিয়ে নতুন বোর্ড চালু ট্রাম্পের

প্রাইম বার্তা অনলাইন
২৩ জানুয়ারি ২০২৬ ৭:৪৪ এএম
গাজায় শান্তি, জাতিসংঘ বাদ দিয়ে নতুন বোর্ড চালু ট্রাম্পের

গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি স্থায়ী করতে জাতিসংঘকে পাশ কাটিয়ে ‘বোর্ড অব পিস’ নামে একটি নতুন আন্তর্জাতিক উদ্যোগের সূচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই বোর্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, যার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ট্রাম্প নিজেই। তিনি জানিয়েছেন, জাতিসংঘের সম্ভাবনা থাকা সত্ত্বেও তা কাজে লাগানো হচ্ছে না বলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বোর্ডটি জাতিসংঘের সঙ্গে সমন্বয় রেখেই কাজ করবে।

তুরস্ক, মিসর, সৌদি আরব, কাতার এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলো এই বোর্ডে যোগ দিলেও যুক্তরাষ্ট্রের পশ্চিমা মিত্র এবং বৈশ্বিক শক্তিগুলো এখনো সতর্ক অবস্থানে রয়েছে। ফ্রান্স যোগদানে অস্বীকার করেছে, ব্রিটেন সময় নিচ্ছে এবং চীন কোনো সিদ্ধান্ত জানায়নি। অন্যদিকে রাশিয়া বিষয়টি বিবেচনা করছে এবং প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্রে জব্দ করা রুশ সম্পদ থেকে এক বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছেন। বোর্ডের স্থায়ী সদস্যপদের জন্য প্রত্যেককে এক বিলিয়ন ডলার করে অনুদান দিতে হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এই বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য।

বিজ্ঞাপন

বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই বোর্ড কাজ করলেও প্রাথমিক ফোকাস গাজার শান্তি প্রক্রিয়া। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করেছেন। ফিলিস্তিনি কমিটির প্রধান আলি শাআথ জানিয়েছেন, আগামী সপ্তাহে মিসরের সঙ্গে রাফাহ সীমান্ত খুলে দেওয়ার ইঙ্গিত মিলেছে। তবে জিম্মি ও ত্রাণ ইস্যুতে ইসরাইল ও হামাস একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনায় পরিস্থিতি এখনও অনিশ্চিত বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...