সৌদিতে রমজানে মসজিদ পরিচালনায় বিশেষ নির্দেশনা

প্রাইম বার্তা অনলাইন
২২ জানুয়ারি ২০২৬ ১১:৪৬ পিএম
সৌদিতে রমজানে মসজিদ পরিচালনায় বিশেষ নির্দেশনা

পবিত্র রমজান মাস উপলক্ষে মসজিদ পরিচালনা ও নামাজের বিষয়ক নানা কার্যক্রমের ওপর গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। মাসব্যাপী এই বিশেষ উদ্যোগের মাধ্যমে মুসল্লিদের জন্য একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী নামাজের সময়সূচি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। এশার আজান নির্ধারিত সময়ে দিতে হবে এবং আজানের সাথে জামাতের মধ্যে কমপক্ষে ১৫ মিনিটের ব্যবধান রাখতে হবে। এছাড়া রমজানের শেষ দশ রাতে তাহাজ্জুদ নামাজ ফজরের আগেই শেষ করতে হবে, তবে মুসল্লিদের কষ্ট না হওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। কুনুতের দোয়ায় অতিরিক্ত দীর্ঘশ্লীষতা না করে সুন্নাহ অনুসরণ করার ওপরও জোর দেওয়া হয়েছে।

নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় মসজিদের ভেতরে বা আশেপাশে ভিক্ষাবৃত্তি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদ কর্মীরা জরুরি প্রয়োজন ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নামাজরত মুসল্লি বা ইমামকে ধারণ কিংবা নামাজের লাইভ সম্প্রচার করা যাবে না। ইফতারের আয়োজন কেবল নির্ধারিত খোলা জায়গায় করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং নারীদের নামাজের স্থানসহ পুরো মসজিদ পরিষ্কার রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...