গুপ্তচরবৃত্তির অভিযোগে বার্লিনে রাশিয়ার কূটনীতিক বহিষ্কার

প্রাইম বার্তা অনলাইন
২২ জানুয়ারি ২০২৬ ৯:৪১ পিএম
গুপ্তচরবৃত্তির অভিযোগে বার্লিনে রাশিয়ার কূটনীতিক বহিষ্কার

গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে জার্মানি থেকে এক রাশিয়ান কূটনীতিককে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বার্লিন। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জার্মান পররাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। এরই ধারাবাহিকতায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে বহিষ্কারাদেশের বিষয়টি অবহিত করা হয়েছে।

জার্মান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের নিরাপত্তার স্বার্থে কূটনৈতিক আইনের আড়ালে গুপ্তচরবৃত্তি মেনে নেওয়া হবে না। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে এই অবস্থান ব্যাখ্যা করলেও বার্লিনে থাকা রাশিয়ান দূতাবাস এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে, গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে চলা বিতর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এটি নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই। তার মতে, এই সমস্যা সমাধান করতে হবে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ককে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাভোসে বক্তব্য দেওয়ার সময় গ্রিনল্যান্ড নিয়ে আগের হুমকি থেকে সরে এসে সমঝোতার ওপর জোর দিয়েছেন। ট্রাম্পের এই নীতি ইউরোপ ও আমেরিকার মধ্যে দূরত্ব বাড়ালেও রাশিয়ার জন্য স্বস্তির খবর বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...