বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি, বাতিল ১০ লাখের সুরক্ষা

প্রাইম বার্তা অনলাইন
২২ জানুয়ারি ২০২৬ ৮:২৭ পিএম
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি, বাতিল ১০ লাখের সুরক্ষা

দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর অভিবাসী ইস্যুতে আরও কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক আইসি কৌঁসুলি ও ট্রাম্পের প্রথম মেয়াদের কর্মকর্তা জোসেফ এডলোর নেতৃত্বাধীন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস এই নীতি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। গত এক বছরে লাখ লাখ অভিবাসীর প্রবেশ ঠেকানোর পাশাপাশি বহু মানুষের সুরক্ষা প্রত্যাহার করা হয়েছে। আগামী দিনে এই কঠোরতা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই নীতির আওতায় বিদেশি কর্মীদের ভিসার মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে ১৮ মাস করা হয়েছে। প্রশাসনের দাবি, এতে প্রতারণা কমবে এবং ক্ষতিকর উদ্দেশ্য শনাক্ত করা যাবে। নতুন ‘পাবলিক চার্জ’ নিয়ম অনুযায়ী, ভবিষ্যতে সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচির সহায়তা নেওয়া আবেদনকারীদের বিরুদ্ধে গণ্য করা হবে। এছাড়া, নাগরিকত্ব পরীক্ষা কঠিন করা হয়েছে এবং ভ্রমণ নিষেধাজ্ঞাভুক্ত দেশের নাগরিকদের আবেদন প্রক্রিয়া কার্যত স্থগিত হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

একইসঙ্গে ১১টি দেশের নাগরিকদের জন্য টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বাতিলের ফলে প্রায় ১০ লাখ মানুষ তাদের আইনি মর্যাদা হারাতে বসেছেন। ১৯৯৮ সাল থেকে সুরক্ষায় থাকা হন্ডুরাস ও নিকারাগুয়ার প্রায় ৭৬ হাজার মানুষের পাশাপাশি কিউবা, হাইতি ও ভেনেজুয়েলার প্রায় ৫ লাখ মানুষ এর আওতায় পড়েছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ না ছাড়লে তাদের বহিষ্কার করা হতে পারে। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন বলেছেন, মার্কিন জনগণের স্বার্থ রক্ষাই প্রেসিডেন্টের সর্বোচ্চ অগ্রাধিকার এবং এই সংস্কারগুলো তারই প্রতিফলন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...