নির্বাচন নিয়ে জাতিসংঘের গুরুত্বপূর্ণ বার্তা, আসছে কমনওয়েলথ
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদের ওপর গণভোট আয়োজনের প্রস্তুতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, সবার জন্য এমন একটি অনুকূল পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি, যেখানে কোনো প্রকার বাধা বা ভয় ছাড়াই নাগরিকরা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন এবং নিজেদের মতামত প্রকাশ করতে পারবেন। অন্যদিকে, আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে কমনওয়েলথভুক্ত দেশগুলোর পক্ষ থেকে একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসার খবরও জানা গেছে।
গত মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এসব কথা বলেন। তিনি বলেন, নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের যে পরিকল্পনা গ্রহণ করেছে, জাতিসংঘ তা সমর্থন করে। তবে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেছেন।

এদিকে, নির্বাচন ও গণভোটের স্বচ্ছতা যাচাইয়ে বাংলাদেশে আসছে কমনওয়েলথের ১৪ সদস্যের পর্যবেক্ষক দল। এই দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আদো। দলটির দায়িত্ব হবে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করে তা আন্তর্জাতিক মান ও জাতীয় আইন অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে কি না তা যাচাই করা। মিশন শেষে তারা কমনওয়েলথ মহাসচিবের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন, যা পরবর্তীতে সরকার, নির্বাচন কমিশন এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
নির্বাচন নিয়ে জাতিসংঘের গুরুত্বপূর্ণ বার্তা, আসছে কমনওয়েলথ
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদের ওপর গণভোট আয়োজনের প্রস্তুতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, সবার জন্য এমন একটি অনুকূল পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি, যেখানে কোনো প্রকার বাধা বা ভয় ছাড়াই নাগরিকরা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন এবং নিজেদের মতামত প্রকাশ করতে পারবেন। অন্যদিকে, আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে কমনওয়েলথভুক্ত দেশগুলোর পক্ষ থেকে একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসার খবরও জানা গেছে।
গত মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এসব কথা বলেন। তিনি বলেন, নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের যে পরিকল্পনা গ্রহণ করেছে, জাতিসংঘ তা সমর্থন করে। তবে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেছেন।

এদিকে, নির্বাচন ও গণভোটের স্বচ্ছতা যাচাইয়ে বাংলাদেশে আসছে কমনওয়েলথের ১৪ সদস্যের পর্যবেক্ষক দল। এই দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আদো। দলটির দায়িত্ব হবে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করে তা আন্তর্জাতিক মান ও জাতীয় আইন অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে কি না তা যাচাই করা। মিশন শেষে তারা কমনওয়েলথ মহাসচিবের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন, যা পরবর্তীতে সরকার, নির্বাচন কমিশন এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…