আয়রন ডোম আমেরিকার প্রযুক্তি, কৃতিত্ব নেওয়া বন্ধের নির্দেশ ট্রাম্পের
দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রযুক্তি আসলে যুক্তরাষ্ট্রের। গত বুধবার ২১ জানুয়ারি তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তিনি পরিষ্কার জানিয়েছেন যে, এই প্রযুক্তির মালিক আমেরিকা এবং তাদের এর কৃতিত্ব নিজেদের দাবি করা উচিত।
উত্তর আমেরিকার নিরাপত্তায় ‘গোল্ডেন ডোম’ প্রকল্পের কথা তুলে ধরতে গিয়ে ট্রাম্প বলেন, ইসরায়েলকে যা দেওয়া হয়েছে তা অবশ্যই অসাধারণ, তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও বিশ্বের জন্য যা পরিকল্পনা করা হচ্ছে তার তুলনায় তা সামান্য। তিনি জানান, ইরানের পারমাণবিক হুমকি মোকাবিলায় ইসরায়েল সফল হলেও আমেরিকা এমন একটি অপ্রতিরোধ্য প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে যার সাথে অন্য কিছুর তুলনা হবে না।

২০২৫ সালের মে মাসে এই প্রকল্পের ঘোষণা দেন ট্রাম্প। বিষয়টি নিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বিশাল প্রকল্পের জন্য প্রায় ১৭৫ বিলিয়ন বা ১৭ হাজার ৫০০ কোটি ডলার ব্যয় হতে পারে। ট্রাম্প প্রশাসনের একটি নথি পর্যালোচনা করে সংস্থাটি এই তথ্য নিশ্চিত করেছে। তবে ইতিমধ্যেই আমেরিকার প্রযুক্তি ইসরায়েলের চেয়ে অনেক বেশি উন্নত বলে দাবি জানিয়ে আসছেন তিনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
আয়রন ডোম আমেরিকার প্রযুক্তি, কৃতিত্ব নেওয়া বন্ধের নির্দেশ ট্রাম্পের
দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রযুক্তি আসলে যুক্তরাষ্ট্রের। গত বুধবার ২১ জানুয়ারি তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তিনি পরিষ্কার জানিয়েছেন যে, এই প্রযুক্তির মালিক আমেরিকা এবং তাদের এর কৃতিত্ব নিজেদের দাবি করা উচিত।
উত্তর আমেরিকার নিরাপত্তায় ‘গোল্ডেন ডোম’ প্রকল্পের কথা তুলে ধরতে গিয়ে ট্রাম্প বলেন, ইসরায়েলকে যা দেওয়া হয়েছে তা অবশ্যই অসাধারণ, তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও বিশ্বের জন্য যা পরিকল্পনা করা হচ্ছে তার তুলনায় তা সামান্য। তিনি জানান, ইরানের পারমাণবিক হুমকি মোকাবিলায় ইসরায়েল সফল হলেও আমেরিকা এমন একটি অপ্রতিরোধ্য প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে যার সাথে অন্য কিছুর তুলনা হবে না।

২০২৫ সালের মে মাসে এই প্রকল্পের ঘোষণা দেন ট্রাম্প। বিষয়টি নিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বিশাল প্রকল্পের জন্য প্রায় ১৭৫ বিলিয়ন বা ১৭ হাজার ৫০০ কোটি ডলার ব্যয় হতে পারে। ট্রাম্প প্রশাসনের একটি নথি পর্যালোচনা করে সংস্থাটি এই তথ্য নিশ্চিত করেছে। তবে ইতিমধ্যেই আমেরিকার প্রযুক্তি ইসরায়েলের চেয়ে অনেক বেশি উন্নত বলে দাবি জানিয়ে আসছেন তিনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…