বিজ্ঞাপন

মাতাল ভাতিজার লোহার রডের আঘাতে প্রাণ গেল চাচা, গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
২২ জানুয়ারি ২০২৬ ১১:১৫ এএম
মাতাল ভাতিজার লোহার রডের আঘাতে প্রাণ গেল চাচা, গ্রেফতার

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ইছাপুরে এক মর্মান্তিক ঘটনায় নিজের ভাতিজার হাতেই প্রাণ হারালেন এক চাচা। নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী ও সন্তানকে মারধর করার সময় বাধা দিতে গিয়ে লোহার রডের আঘাতে নিহত হয়েছেন ৫৮ বছর বয়সী কানাই প্রমানিক। এই ঘটনায় অভিযুক্ত ভাতিজা জয় ওরফে সৈকত প্রামানিককে গ্রেফতার করেছে নোয়াপাড়া থানার পুলিশ।

জানা গেছে, গত সোমবার গভীর রাতে ইছাপুর গোয়ালা পাড়ায় এই ঘটনা ঘটে। মদ্যপ অবস্থায় বাড়িতে এসে স্ত্রী ও সন্তানের ওপর অত্যাচার শুরু করেন জয়। খবর পেয়ে প্রতিবেশী কানাই প্রমানিক ওই যুবককে থামাতে এগিয়ে যান। ক্ষিপ্ত হয়ে জয় লোহার রড দিয়ে তার চাচার মাথায় সজোরে আঘাত করেন। আহত অবস্থায় রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন কানাই। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার হাসপাতালেই মৃত্যু হয় কানাই প্রমানিকের। স্বজনদের অভিযোগ, নিয়মিত নেশা করে জয় পরিবারের সদস্যদের ওপর অত্যাচার চালাতেন। উত্তর ব্যারাকপুর পৌরসভার উপ-প্রধান শ্রীপর্ণা রায় জানিয়েছেন, পারিবারিক অশান্তির জের ধরেই এই ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। বর্তমানে পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার আরও তথ্য উদঘাটনের চেষ্টা করছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...