বিজ্ঞাপন

ইরানে বিক্ষোভে ৩ হাজার নিহত, নিজেদের হিসাব প্রকাশ

প্রাইম বার্তা অনলাইন
২২ জানুয়ারি ২০২৬ ৯:৪৩ এএম
ইরানে বিক্ষোভে ৩ হাজার নিহত, নিজেদের হিসাব প্রকাশ

সরকারবিরোধী আন্দোলন ও পরবর্তী সহিংসতায় নিহতের সংখ্যা নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সূত্রের বরাতে জানা গেছে, বিক্ষোভ দমনে চালানো অভিযানে মোট ৩ হাজার ১১৭ জন প্রাণ হারিয়েছেন। গত ২১ জানুয়ারি প্রেস টিভিতে প্রচারিত বিবৃতিতে মার্টির্স ফাউন্ডেশন জানিয়েছে, নিহতদের মধ্যে ২ হাজার ৪২৭ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন।

তবে মানবাধিকার সংস্থাগুলোর হিসাব ইরানের দেওয়া তথ্যের চেয়ে অনেক বেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) দাবি করেছে, এই ঘটনায় ৪ হাজার ৫১৯ জন নিহত হয়েছেন। তাদের তথ্যমতে, এর মধ্যে ৪ হাজার ২৫১ জন সরাসরি বিক্ষোভকারী ছিলেন। এছাড়া ১৯৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ১৮ বছরের নিচে ৩৫ জন এবং ৩৮ জন সাধারণ পথচারী এই সহিংসতার শিকার হন। সংস্থাটি জানিয়েছে, আরও প্রায় ৯ হাজার মানুষের মৃত্যুর বিষয়টি এখনো যাচাই করা হচ্ছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে জানা যায়, গত ডিসেম্বরের শেষের দিকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। মুদ্রার অবমূল্যায়ন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দোকানদাররা প্রথমে রাস্তায় নামলেও আন্দোলনটি দ্রুত সরকারবিরোধী রূপ ধারণ করে। এই পরিস্থিতির জন্য তেহরান যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, এই সহিংস ‘দাঙ্গা’ আসলে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং এটি বিদেশি শক্তির উসকানিতেই ঘটেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...