বিজ্ঞাপন

গ্রিনল্যান্ড দখলের হুমকি প্রত্যাহার, ন্যাটোর সঙ্গে সমঝোতা ট্রাম্পের

প্রাইম বার্তা অনলাইন
২২ জানুয়ারি ২০২৬ ৮:৪৪ এএম
গ্রিনল্যান্ড দখলের হুমকি প্রত্যাহার, ন্যাটোর সঙ্গে সমঝোতা ট্রাম্পের

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে গ্রিনল্যান্ড ইস্যুতে নমনীয় অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২১ জানুয়ারি) ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর তিনি স্পষ্ট জানিয়েছেন, অঞ্চলটি দখলের জন্য কোনো সামরিক বাহিনী প্রেরণ করা হবে না। একইসঙ্গে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকিও প্রত্যাহার করেছেন তিনি।

দুই পক্ষের মধ্যে এই সমঝোতা প্রধানত গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চলের ভবিষ্যৎ সহযোগিতাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছে। ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যমে জানিয়েছেন, এই সমাধান বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো জোটের সব দেশের জন্য তা সুফল বয়ে আনবে। তবে চুক্তির নির্দিষ্ট বিষয় নিয়ে ন্যাটো মহাসচিব বিস্তারিত কিছু জানাননি, শুধু নিরাপত্তা ও খনিজ সম্পদের কথা উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

ন্যাটো সূত্র জানিয়েছে, ডেনমার্ক, গ্রিনল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে। এই আলোচনার মূল লক্ষ্য হলো আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাশিয়া বা চীনের অর্থনৈতিক ও সামরিক প্রভাব মোকাবিলা করা।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...