বিজ্ঞাপন

গ্রিনল্যান্ড নিয়ে সুর বদলালেন ট্রাম্প, জোর করে দখল করার ইঙ্গিত নেই

প্রাইম বার্তা অনলাইন
২২ জানুয়ারি ২০২৬ ৮:৪১ এএম
গ্রিনল্যান্ড নিয়ে সুর বদলালেন ট্রাম্প, জোর করে দখল করার ইঙ্গিত নেই

গ্রিনল্যান্ড দখল নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগের অবস্থান থেকে সরে এসেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, জোর করে এই অঞ্চল দখল করার কোনো পরিকল্পনা তার নেই এবং এ জন্য সামরিক শক্তি প্রয়োগের পথেও তিনি হাঁটবেন না। এর আগে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের যে হুমকি দিয়েছিলেন, তা-ও তিনি প্রত্যাহার করেছেন। ২১ জানুয়ারি বুধবার দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকের পর ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চলে ভবিষ্যতের কৌশলগত সহযোগিতার লক্ষ্যে একটি সাধারণ কাঠামোতে তারা সম্মত হয়েছেন। এই সমাধান বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের সব সদস্য রাষ্ট্রই লাভবান হবে বলে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন। তবে চুক্তির বিস্তারিত বিষয় তিনি এখনই প্রকাশ করেননি। তিনি শুধু জানিয়েছেন, এতে নিরাপত্তা, খনিজ সম্পদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

বিজ্ঞাপন

গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে কোনো মন্তব্য না করলেও ন্যাটো মহাসচিব বলেছেন, আর্কটিক অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা জোরদার করাই এ আলোচনার মূল উদ্দেশ্য। ন্যাটোর এক মুখপাত্র জানিয়েছেন, ডেনমার্ক, গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ আলোচনা চলমান থাকবে। এর মাধ্যমে রাশিয়া এবং চীন যাতে গ্রিনল্যান্ডে কোনো প্রকার অর্থনৈতিক বা সামরিক প্রভাব বিস্তার করতে না পারে, সেদিকে নজর রাখা হবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...