বিজ্ঞাপন

গ্রিনল্যান্ড দখল নয়, ন্যাটোর সাথে সমঝোতায় ট্রাম্প

প্রাইম বার্তা অনলাইন
২২ জানুয়ারি ২০২৬ ৮:৩৭ এএম
গ্রিনল্যান্ড দখল নয়, ন্যাটোর সাথে সমঝোতায় ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে তার আগের অবস্থান থেকে সরে এসেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সামরিক বল প্রয়োগ করে এই অঞ্চল দখল করার কোনো পরিকল্পনা তার নেই। গত বুধবার (২১ জানুয়ারি) দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এর আগে ইউরোপীয় দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের যে হুমকি দিয়েছিলেন, সেটিও প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

দাভোসের এই বৈঠকে গ্রিনল্যান্ড এবং আর্কটিক অঞ্চল নিয়ে ভবিষ্যতের সহযোগিতার একটি কাঠামো বা ‘ফ্রেমওয়ার্ক’ নিয়ে দুই পক্ষ একমত হয়েছে। ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, এই সমাধানটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো জোটের সবকটি দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। তবে চুক্তির নির্দিষ্ট কোনো বিস্তারিত বিবরণ তিনি সাংবাদিকদের জানাননি, শুধু বলেছেন যে নিরাপত্তা, খনিজ সম্পদ এবং অন্যান্য বিষয় এতে অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞাপন

ন্যাটোর এক মুখপাত্র জানিয়েছেন, ডেনমার্ক, গ্রিনল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এ নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। এই ত্রিপক্ষীয় আলোচনার মূল লক্ষ্য হলো রাশিয়া এবং চীন যেন কোনোভাবেই গ্রিনল্যান্ডে অর্থনৈতিক বা সামরিক প্রভাব বিস্তার করতে না পারে। কৌশলগত এই অঞ্চলটি রক্ষায় পশ্চিমা বিশ্বের এই সমন্বিত পদক্ষেপকে অনেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...