বিজ্ঞাপন

ট্রাম্পের নতুন শান্তি বোর্ড: যারা যোগ দিলেন, যারা মানা করলেন

প্রাইম বার্তা অনলাইন
২২ জানুয়ারি ২০২৬ ৫:২৯ এএম
ট্রাম্পের নতুন শান্তি বোর্ড: যারা যোগ দিলেন, যারা মানা করলেন

সুইজারল্যান্ডের দাভোসে চলমান বিশ্ব অর্থনীতি ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে বিশ্বনেতাদের মধ্যে নতুন রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। আগামী ২২ জানুয়ারি এই বোর্ড গঠনের আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। গাজা পুনর্গঠনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হলেও এর কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকে। এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ট্রাম্প নিজে এবং প্রতিটি সিদ্ধান্তে তার একক ভেটো ক্ষমতা থাকবে।

বোর্ডের নির্বাহী পরিষদে স্থান পেয়েছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ইতিমধ্যে ইসরাইল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও মিশরসহ বেশ কয়েকটি দেশ এই উদ্যোগের সাথে থাকার আশ্বাস দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা থাকা সত্ত্বেও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এতে যোগদান করছেন। তবে ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক ও নরওয়ে এই পরিকল্পনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে, যেখানে ভারত ও জাপান এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে গাজা নিয়ে কাজ করার কথা থাকলেও ১১ পৃষ্ঠার খসড়া সনদে ওই শব্দটি উল্লেখ না থাকায় প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে, জাতিসংঘকে দুর্বল করতে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কৌশল হতে পারে। কিংস কলেজ লন্ডনের অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগ মনে করেন, হোয়াইট হাউসের সঙ্গে সরাসরি সম্পর্ক ধরে রাখতে অনেক দেশ এই বোর্ডে যোগ দিচ্ছে। এদিকে চীন ও রাশিয়া নীরব ভূমিকা পালন করলেও চীন নিজস্ব গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ চালু করায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দাভোসে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ছাড়া অন্য দেশগুলো সঠিকভাবে চলতে পারে না।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...