বিজ্ঞাপন

জাতিসংঘের সতর্কবার্তা: দশকের মধ্যেই ছাড়াবে সর্বোচ্চ তাপমাত্রা

প্রাইম বার্তা অনলাইন
২১ জানুয়ারি ২০২৬ ১১:৪৭ পিএম
জাতিসংঘের সতর্কবার্তা: দশকের মধ্যেই ছাড়াবে সর্বোচ্চ তাপমাত্রা

জীবাশ্ম জ্বালানির অবাধ ব্যবহারের কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ গত ২০ লাখ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। এর প্রভাবে আগামী এক দশকের মধ্যেই শিল্প-পূর্ব যুগের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি বা ইউএনইপি। গত ২০২৪ সালে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের পরিমাণ দুই শতাংশেরও বেশি বেড়েছে, যা পৃথিবীর চারপাশে তাপ আটকে রেখে উষ্ণতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী দেশগুলো তাদের বর্তমান প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করলেও শতাব্দীর শেষে গড় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ২ দশমিক ৩ থেকে ২ দশমিক ৫ ডিগ্রি পর্যন্ত। এর ফলে খরা, বন্যা, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা আরও বাড়বে। ইউএনইপির জলবায়ু পরিবর্তন বিভাগের প্রধান মার্টিন ক্রাউসে বলেছেন, সব সতর্কতা সত্ত্বেও বিশ্ব রেকর্ড পরিমাণে গ্যাস নিঃসরণ করছে, যা কারো জন্যই সুখবর নয়।

বিজ্ঞাপন

তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখতে হলে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক নিঃসরণ প্রায় ৫৫ শতাংশ কমাতে হবে, যা বর্তমান লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি। এই সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্রুত বাড়াতে হবে। যদিও গত এক দশকে নবায়নযোগ্য জ্বালানির খরচ কমেছে ও প্রযুক্তি উন্নত হয়েছে, তবুও এই পরিস্থিতি থেকে উত্তরণে এখন শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...