ডাভোসে ট্রাম্প: যান্ত্রিক ত্রুটির পর হেলিকপ্টারে পৌঁছালেন

প্রাইম বার্তা অনলাইন
২১ জানুয়ারি ২০২৬ ১০:৩৬ পিএম
ডাভোসে ট্রাম্প: যান্ত্রিক ত্রুটির পর হেলিকপ্টারে পৌঁছালেন

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাত্রাপথে প্রেসিডেন্সিয়াল বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-ে যান্ত্রিক সমস্যা দেখা দিলেও শেষ পর্যন্ত বিকল্প ব্যবস্থায় তিনি ডাভোসে অবতরণ করতে সক্ষম হন। মঙ্গলবার রাতে জুরিখ বিমানবন্দরে নামার পর মধ্যরাতের পর হেলিকপ্টারে করেই গন্তব্যে পৌঁছান তিনি।

স্থানীয় সময় বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে বৈশ্বিক ব্যবসায়ী এবং নীতিনির্ধারকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। এর আগে শীর্ষ কর্পোরেট নেতাদের সাথে একটি বিশেষ প্রীতিভোজে অংশগ্রহণ করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। যাত্রাবিলম্ব হলেও তার মূল বক্তব্যের সময়সূচি পরিবর্তন করা হয়নি বলে জানা গেছে।

সাম্প্রতিক সময়ে বাণিজ্য যুদ্ধ ও ইউরোপের সাথে কূটনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাওয়া ট্রাম্পের এই সফর নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উৎকণ্ঠা বিরাজ করছে। বিশেষ করে গ্রিনল্যান্ড নিয়ে তার আগ্রহ এবং আর্কটিক দ্বীপটি নিয়ন্ত্রণের পরিকল্পনা ইতিমধ্যেই পশ্চিমা মিত্রদের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উত্তেজনা বাড়িয়েছে। তাই ডাভোস মঞ্চ থেকে তিনি কী বার্তা দেন, তা নিয়ে সবার চোখ থাকবে তার দিকে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...