ডাভোসে ট্রাম্পের ভেনেজুয়েলা তেল মন্তব্য, সমালোচনার ঝড়
প্রযুক্তিগত জটিলতার কারণে দুই ঘণ্টা দেরিতে ডাভোসে পৌঁছে বিশ্ব অর্থনৈতিক ফোরামে (ডব্লিউইএফ) ভেনেজুয়েলার তেল ইস্যুতে বেশ সাবলীল ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব নেতাদের সামনে তিনি স্পষ্ট জানিয়েছেন, মাদুরো সরকারের পতনের পর যুক্তরাষ্ট্র ওই দেশ থেকে মাত্র ৫০ মিলিয়ন ব্যারেল তেল সংগ্রহ করেছে।
ট্রাম্প ভবিষ্যৎবাণী করে বলেছেন, ভেনেজুয়েলা গত ২০ বছরের চেয়ে অনেক দ্রুত অর্থ উপার্জন করবে। তবে এই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। জানা গেছে, ভেনেজুয়েলার এই তেল লেনদেনে ভিটল নামের একটি প্রতিষ্ঠান জড়িত, যার সিনিয়র অফিসার জন অ্যাডিসন ট্রাম্পের পুনর্নির্বাচনী প্রচারণায় প্রায় ৬ মিলিয়ন ডলার দান করেছেন। চুক্তিটির মোট মূল্য প্রায় ২৫০ মিলিয়ন ডলার।

গত ২১ জানুয়ারি বুধবার প্রযুক্তি সমস্যার কারণে জুরিখ বন্দরে ট্রাম্পকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ান নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর অবতরণ করে। এরপর সম্মেলনে তার দেওয়া বক্তব্যকে অনেকে অপরাধবোধহীন বলে মন্তব্য করেছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ডাভোসে ট্রাম্পের ভেনেজুয়েলা তেল মন্তব্য, সমালোচনার ঝড়
প্রযুক্তিগত জটিলতার কারণে দুই ঘণ্টা দেরিতে ডাভোসে পৌঁছে বিশ্ব অর্থনৈতিক ফোরামে (ডব্লিউইএফ) ভেনেজুয়েলার তেল ইস্যুতে বেশ সাবলীল ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব নেতাদের সামনে তিনি স্পষ্ট জানিয়েছেন, মাদুরো সরকারের পতনের পর যুক্তরাষ্ট্র ওই দেশ থেকে মাত্র ৫০ মিলিয়ন ব্যারেল তেল সংগ্রহ করেছে।
ট্রাম্প ভবিষ্যৎবাণী করে বলেছেন, ভেনেজুয়েলা গত ২০ বছরের চেয়ে অনেক দ্রুত অর্থ উপার্জন করবে। তবে এই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। জানা গেছে, ভেনেজুয়েলার এই তেল লেনদেনে ভিটল নামের একটি প্রতিষ্ঠান জড়িত, যার সিনিয়র অফিসার জন অ্যাডিসন ট্রাম্পের পুনর্নির্বাচনী প্রচারণায় প্রায় ৬ মিলিয়ন ডলার দান করেছেন। চুক্তিটির মোট মূল্য প্রায় ২৫০ মিলিয়ন ডলার।

গত ২১ জানুয়ারি বুধবার প্রযুক্তি সমস্যার কারণে জুরিখ বন্দরে ট্রাম্পকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ান নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর অবতরণ করে। এরপর সম্মেলনে তার দেওয়া বক্তব্যকে অনেকে অপরাধবোধহীন বলে মন্তব্য করেছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…