কাশ্মীরে ডিজিটাল সেন্সাস, উদ্বিগ্ন মুসলিম সম্প্রদায়
জম্মু ও কাশ্মীরে ‘হাউজ লিস্টিং অপারেশন’ বা গৃহ তালিকা জরিপ শুরু করতে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। আগামী ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই জরিপ চলবে। জাতীয় জনগণনা ২০২৭-এর অংশ হলেও এই পদক্ষেপ নিয়ে ক্ষমতাসীন দলের উদ্দেশ্য নিয়ে সন্দেহ পোষণ করছেন স্থানীয় মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠী।
জম্মু–কাশ্মীর ও লাদাখের ডিরেক্টর সেন্সাস অপারেশনস অমিত শর্মা জানিয়েছেন, এবারই প্রথম রাজ্যে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এই জনগণনা সম্পন্ন হবে। এরই মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগের অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট কমিটি। স্ব-গণনার সুবিধার্থে আগামী ৩১ জানুয়ারির মধ্যে নোটিফিকেশন জারি করা হবে এবং কার্যক্রম শুরুর অন্তত ১৫ দিন আগে নাগরিকদের নির্দেশনা দেওয়া হবে। প্রতিটি জেলায় ডেপুটি কমিশনারদের নেতৃত্বে সেন্সাস সেল গঠন করা হচ্ছে।

এর আগে সপ্তাহজুড়ে মসজিদ ও মাদরাসা প্রোফাইলিংয়ের ঘোষণা দিয়েছিল দিল্লি। সেখানে ইমাম-মুয়াজ্জিনদের ব্যক্তিগত তথ্য ছাড়াও ব্যাংক হিসাব, পাসপোর্ট এবং বিদেশে বসবাসরত আত্মীয়দের তথ্য চাওয়া হয়েছিল। এমন পরিস্থিতিতে হাউজ লিস্টিং অপারেশনের খবরে নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কায় পড়েছেন উপত্যকার বাসিন্দারা। অনেকেই এটিকে নজরদারি বাড়ানোর কৌশল হিসেবে দেখছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
কাশ্মীরে ডিজিটাল সেন্সাস, উদ্বিগ্ন মুসলিম সম্প্রদায়
জম্মু ও কাশ্মীরে ‘হাউজ লিস্টিং অপারেশন’ বা গৃহ তালিকা জরিপ শুরু করতে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। আগামী ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই জরিপ চলবে। জাতীয় জনগণনা ২০২৭-এর অংশ হলেও এই পদক্ষেপ নিয়ে ক্ষমতাসীন দলের উদ্দেশ্য নিয়ে সন্দেহ পোষণ করছেন স্থানীয় মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠী।
জম্মু–কাশ্মীর ও লাদাখের ডিরেক্টর সেন্সাস অপারেশনস অমিত শর্মা জানিয়েছেন, এবারই প্রথম রাজ্যে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এই জনগণনা সম্পন্ন হবে। এরই মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগের অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট কমিটি। স্ব-গণনার সুবিধার্থে আগামী ৩১ জানুয়ারির মধ্যে নোটিফিকেশন জারি করা হবে এবং কার্যক্রম শুরুর অন্তত ১৫ দিন আগে নাগরিকদের নির্দেশনা দেওয়া হবে। প্রতিটি জেলায় ডেপুটি কমিশনারদের নেতৃত্বে সেন্সাস সেল গঠন করা হচ্ছে।

এর আগে সপ্তাহজুড়ে মসজিদ ও মাদরাসা প্রোফাইলিংয়ের ঘোষণা দিয়েছিল দিল্লি। সেখানে ইমাম-মুয়াজ্জিনদের ব্যক্তিগত তথ্য ছাড়াও ব্যাংক হিসাব, পাসপোর্ট এবং বিদেশে বসবাসরত আত্মীয়দের তথ্য চাওয়া হয়েছিল। এমন পরিস্থিতিতে হাউজ লিস্টিং অপারেশনের খবরে নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কায় পড়েছেন উপত্যকার বাসিন্দারা। অনেকেই এটিকে নজরদারি বাড়ানোর কৌশল হিসেবে দেখছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…