কাশ্মীরে জরিপ ও মসজিদ তথ্য সংগ্রহে মুসলিমদের উদ্বেগ
জম্মু ও কাশ্মীরে আগামী ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত পরিচালিত হবে ‘হাউজ লিস্টিং অপারেশন’। মোদী সরকারের এই উদ্যোগকে প্রশাসন ২০২৭ সালের জাতীয় জনগণনার অংশ হিসেবে দাবি করলেও, এটি স্থানীয় মুসলিম অধ্যুষিত অঞ্চলে নিরাপত্তার সংকট তৈরি করেছে। ইউনিয়ন টেরিটরি লেভেল সেন্সাস কো-অর্ডিনেশন কমিটি এই জরিপের কর্মসূচি চূড়ান্ত করেছে এবং আগামী ৩১ জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত নোটিফিকেশন জারির কথা রয়েছে।
ডিরেক্টর সেন্সাস অপারেশনস অমিত শর্মা জানিয়েছেন, এবারই প্রথম ভারতে পূর্ণাঙ্গ ডিজিটাল পদ্ধতিতে এই গণনা সম্পন্ন হবে। স্ব-গণনার সুবিধার্থে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং চার্জ অফিসারদের মাধ্যমে সাধারণ মানুষকে ১৫ দিন পূর্বে সব ধরনের নির্দেশনা প্রদান করা হবে। এছাড়া প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ে সেন্সাস সেল গঠন এবং দ্রুত মানবশক্তি নিয়োগের অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট কমিটি।

উল্লেখযোগ্য, এর ঠিক আগে ভারত সরকার ‘মসজিদ-মাদরাসা প্রোফাইলিং’ কর্মসূচির ঘোষণা দেয়, যেখানে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর আর্থিক উৎস, জমির মালিকানাসহ নানা তথ্য চাওয়া হয়। এমনকি ইমাম ও মুয়াজ্জিনদের ব্যক্তিগত ব্যাংক হিসাব, পাসপোর্ট এবং বিদেশে থাকা আত্মীয়দের তথ্যও চার পৃষ্ঠার ফরমের মাধ্যমে জমা নেওয়া হচ্ছে, যা নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
কাশ্মীরে জরিপ ও মসজিদ তথ্য সংগ্রহে মুসলিমদের উদ্বেগ
জম্মু ও কাশ্মীরে আগামী ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত পরিচালিত হবে ‘হাউজ লিস্টিং অপারেশন’। মোদী সরকারের এই উদ্যোগকে প্রশাসন ২০২৭ সালের জাতীয় জনগণনার অংশ হিসেবে দাবি করলেও, এটি স্থানীয় মুসলিম অধ্যুষিত অঞ্চলে নিরাপত্তার সংকট তৈরি করেছে। ইউনিয়ন টেরিটরি লেভেল সেন্সাস কো-অর্ডিনেশন কমিটি এই জরিপের কর্মসূচি চূড়ান্ত করেছে এবং আগামী ৩১ জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত নোটিফিকেশন জারির কথা রয়েছে।
ডিরেক্টর সেন্সাস অপারেশনস অমিত শর্মা জানিয়েছেন, এবারই প্রথম ভারতে পূর্ণাঙ্গ ডিজিটাল পদ্ধতিতে এই গণনা সম্পন্ন হবে। স্ব-গণনার সুবিধার্থে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং চার্জ অফিসারদের মাধ্যমে সাধারণ মানুষকে ১৫ দিন পূর্বে সব ধরনের নির্দেশনা প্রদান করা হবে। এছাড়া প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ে সেন্সাস সেল গঠন এবং দ্রুত মানবশক্তি নিয়োগের অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট কমিটি।

উল্লেখযোগ্য, এর ঠিক আগে ভারত সরকার ‘মসজিদ-মাদরাসা প্রোফাইলিং’ কর্মসূচির ঘোষণা দেয়, যেখানে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর আর্থিক উৎস, জমির মালিকানাসহ নানা তথ্য চাওয়া হয়। এমনকি ইমাম ও মুয়াজ্জিনদের ব্যক্তিগত ব্যাংক হিসাব, পাসপোর্ট এবং বিদেশে থাকা আত্মীয়দের তথ্যও চার পৃষ্ঠার ফরমের মাধ্যমে জমা নেওয়া হচ্ছে, যা নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…