জেরুজালেমে জাতিসংঘ কার্যালয় ধ্বংস, আন্তর্জাতিক আইন লঙ্ঘন
দখলকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ’র প্রধান কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী শেখ জারাহ এলাকায় বুলডোজার নিয়ে প্রবেশ করে ওই স্থাপনার স্থায়ী ও অস্থায়ী ভবন ধ্বংস করে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ ও ফিলিস্তিনি নেতৃবৃন্দ।
ইউএনআরডব্লিউএ’র মুখপাত্র জনাথান ফ্লোয়ার জানিয়েছেন, সকাল ৭টায় বাহিনী প্রাঙ্গণে ঢুকে নিরাপত্তা রক্ষীদের সরিয়ে দিয়ে ভাঙচুর শুরু করে। সংস্থাটির মহাপরিচালক ফিলিপ লাজারিনি একে জাতিসংঘের বিরুদ্ধে অভূতপূর্ব আক্রমণ বলে বর্ণনা করেছেন। এছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ওই স্থাপনাকে জাতিসংঘের সম্পত্তি উল্লেখ করে এই ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ করতে বলেছেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালের একটি আইনের ভিত্তিতে তারা ইউএনআরডব্লিউএ’র কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং ওই জমির মালিক তারাই। তাদের দাবি, সংস্থাটির কিছু কর্মী সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যুক্ত, যদিও জাতিসংঘ এই অভিযোগ সবসময় অস্বীকার করে এসেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পদক্ষেপকে ‘স্পষ্ট বর্ধিত উত্তেজনা’ বলে অভিহিত করেছে এবং মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করেছে যে, এটি শরণার্থীদের মানবিক সহায়তার ওপর বড় ধাক্কা হিসেবে কাজ করবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
জেরুজালেমে জাতিসংঘ কার্যালয় ধ্বংস, আন্তর্জাতিক আইন লঙ্ঘন
দখলকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ’র প্রধান কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী শেখ জারাহ এলাকায় বুলডোজার নিয়ে প্রবেশ করে ওই স্থাপনার স্থায়ী ও অস্থায়ী ভবন ধ্বংস করে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ ও ফিলিস্তিনি নেতৃবৃন্দ।
ইউএনআরডব্লিউএ’র মুখপাত্র জনাথান ফ্লোয়ার জানিয়েছেন, সকাল ৭টায় বাহিনী প্রাঙ্গণে ঢুকে নিরাপত্তা রক্ষীদের সরিয়ে দিয়ে ভাঙচুর শুরু করে। সংস্থাটির মহাপরিচালক ফিলিপ লাজারিনি একে জাতিসংঘের বিরুদ্ধে অভূতপূর্ব আক্রমণ বলে বর্ণনা করেছেন। এছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ওই স্থাপনাকে জাতিসংঘের সম্পত্তি উল্লেখ করে এই ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ করতে বলেছেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালের একটি আইনের ভিত্তিতে তারা ইউএনআরডব্লিউএ’র কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং ওই জমির মালিক তারাই। তাদের দাবি, সংস্থাটির কিছু কর্মী সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যুক্ত, যদিও জাতিসংঘ এই অভিযোগ সবসময় অস্বীকার করে এসেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পদক্ষেপকে ‘স্পষ্ট বর্ধিত উত্তেজনা’ বলে অভিহিত করেছে এবং মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করেছে যে, এটি শরণার্থীদের মানবিক সহায়তার ওপর বড় ধাক্কা হিসেবে কাজ করবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…