বিজ্ঞাপন

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পকে রুখতে কঠোর অবস্থানে যেতে বললেন সাবেক ন্যাটো প্রধান

প্রাইম বার্তা অনলাইন
২১ জানুয়ারি ২০২৬ ৫:০১ পিএম
গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পকে রুখতে কঠোর অবস্থানে যেতে বললেন সাবেক ন্যাটো প্রধান

গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপের সাথে সম্পর্কের টানাপোড়েন তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে দীর্ঘদিনের মিত্রদের আর তোষামোদ না করে কঠোর অবস্থান গ্রহণের সময় এসেছে বলে মন্তব্য করেছেন ন্যাটোর সাবেক মহাসচিব ও ডেনমার্কের প্রাক্তন প্রধানমন্ত্রী আন্দার্স ফগ রাসমুসেন। তিনি ইউরোপীয় দেশগুলোর প্রতি ট্রাম্পের বাড়াবাড়ি রোধে একযোগে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এক সাক্ষাৎকারে রাসমুসেন বলেছেন, ট্রাম্প যদি ইউরোপের আটটি দেশের ওপর অতিরিক্ত শুল্কারোপ করেন, তাহলে তার জবাবে পাল্টা শুল্ক আরোপ করা উচিত। কারণ মার্কিন প্রেসিডেন্ট ‘কেবল শক্তি ও কঠোরতাকেই সম্মান করেন’। এছাড়া গ্রিনল্যান্ড নিয়ে তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি বাস্তবে রূপ দেন, তাহলে ন্যাটো জোটের অস্তিত্বই সংকটে পড়বে।

বিজ্ঞাপন

ট্রাম্প প্রকাশ্যেই ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলোকে হুমকি দিচ্ছেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ক্ষমতাচ্যুত করার কথাও বলেছেন। গ্রিনল্যান্ড দখলে তিনি যেকোনো উপায় অবলম্বন করবেন বলে ঘোষণা দিয়েছেন, যা ইউরোপজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। এর মধ্যেই সাবেক ন্যাটো প্রধান স্পষ্ট জানিয়েছেন, ট্রাম্পের এই আগ্রাসন ঠেকাতে এখনই দৃঢ়ভাবে দাঁড়াতে হবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...