বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স হচ্ছেন চতুর্থ সন্তানের মা

প্রাইম বার্তা অনলাইন
২১ জানুয়ারি ২০২৬ ৪:০৪ পিএম
যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স হচ্ছেন চতুর্থ সন্তানের মা

যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স চতুর্থ সন্তানের মা হতে যাচ্ছেন। গত মঙ্গলবার (২০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী যৌথভাবে এ খবর জানান। বিবৃতিতে তারা জানান, আগামী জুলাইয়ের শেষের দিকে একটি পুত্র সন্তানের আগমন ঘটবে তাদের সংসারে। বর্তমানে উষা ও অনাগত সন্তান দুজনেই সুস্থ আছেন।

ভ্যান্স দম্পতির ইতিমধ্যে ইওয়ান, বিবেক ও মিরাবেল নামে তিন সন্তান রয়েছে। আমেরিকার ইতিহাসে এই প্রথমবার কোনো সেকেন্ড লেডি দায়িত্ব পালনের সময় সন্তান জন্ম দিতে যাচ্ছেন। যদিও সেকেন্ড লেডি হিসেবে এটি নজিরবিহীন, তবে ফার্স্ট লেডি হিসেবে প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ডের স্ত্রী ফ্রান্সেস ১৮৯৩ সালে এবং জ্যাকলিন কেনেডি ১৯৬৩ সালে সন্তান জন্ম দিয়েছিলেন।

বিজ্ঞাপন

স্বামীর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর উষা নিজের উচ্চপর্যায়ের আইনজীবী পেশা থেকে সরে এসেছেন। ব্যক্তিগত আনন্দ ও রাষ্ট্রীয় দায়িত্বের মাঝে ভারসাম্য রক্ষা করেই এগিয়ে যাচ্ছেন তারা। আগামী মাসে ইতালির মিলানে ২০২৬ শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তারা। এছাড়া সামরিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন দম্পত্তি।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...