বিজ্ঞাপন

প্রয়াগরাজে পুকুরে বিধ্বস্ত আইএফ-এর প্রশিক্ষণ বিমান, নিরাপদে পাইলট

প্রাইম বার্তা অনলাইন
২১ জানুয়ারি ২০২৬ ৩:৩৬ পিএম
প্রয়াগরাজে পুকুরে বিধ্বস্ত আইএফ-এর প্রশিক্ষণ বিমান, নিরাপদে পাইলট

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে একটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে দেশটির বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বুধবার (২১ জানুয়ারি) এই ঘটনায় বিমানটি একটি পুকুরের মধ্যে আছড়ে পড়লেও অল্পের জন্য রক্ষা পান বিমানে থাকা দুই পাইলট। ভারতীয় বিমানবাহিনী সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই তাদের উদ্ধার করা হয়েছে এবং তারা সুস্থ আছেন।

বিমানবাহিনী জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণ মহড়ার অংশ হিসেবেই ওই উড্ডয়ন পরিচালিত হচ্ছিল। এই দুর্ঘটনায় মাটি থেকে কোনো বেসামরিক নাগরিকের ক্ষতি হয়নি বা কোনো সম্পত্তির ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং কিছু অংশে ধোঁয়া ও আগুন জ্বলতে দেখা গেছে।

বিজ্ঞাপন

এই ঘটনা ভারতের বিমান চালনা ও পাইলট প্রশিক্ষণে ঝুঁকির বিষয়টি ফের সামনে এনেছে। সাম্প্রতিক সময়ে দেশটির বিভিন্ন প্রান্তে বিমান বিধ্বস্তের ঘটনা বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে। তবে এবার বড় কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...