বিজ্ঞাপন

সিরিয়া-ইরান ঠিক থাকলেও গ্রিনল্যান্ড নিয়ে প্রশ্ন ম্যাক্রোঁর

প্রাইম বার্তা অনলাইন
২১ জানুয়ারি ২০২৬ ২:২৮ পিএম
সিরিয়া-ইরান ঠিক থাকলেও গ্রিনল্যান্ড নিয়ে প্রশ্ন ম্যাক্রোঁর

গ্রিনল্যান্ড দখলের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পরিকল্পনা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ম্যাক্রোঁর পাঠানো একটি ব্যক্তিগত বার্তার স্ক্রিনশট শেয়ার করেছেন। ওই বার্তায় তিনি সিরিয়া ও ইরান নিয়ে দুই দেশের সমন্বয় থাকলেও গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের উদ্দেশ্য বুঝতে পারার কথা জানিয়েছেন।

ম্যাক্রোঁ তার বার্তায় লিখেছেন, ‘বন্ধু, সিরিয়া বিষয়ে আমরা পুরোপুরি একমত। ইরান নিয়েও আমরা বড় কিছু করতে পারি। কিন্তু গ্রিনল্যান্ড নিয়ে আপনি কী করছেন, তা আমি বুঝতে পারছি না।’ এছাড়া তিনি দাভোস সম্মেলন শেষে বৃহস্পতিবার বিকেলে প্যারিসে একটি জি-৭ বৈঠকের প্রস্তাব দেন। ওই বৈঠকে ইউক্রেন, ডেনমার্ক, সিরিয়া ও রাশিয়ার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো এবং যুক্তরাষ্ট্রে ফেরার আগে ট্রাম্পকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করে আসছেন ট্রাম্প, যা নিয়ে ইউরোপে উদ্বেগ বাড়ছে। ট্রাম্প বার্তাটি প্রকাশ করলেও এর পেছনের কারণ ব্যাখ্যা করেননি। তবে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি নিশ্চিত করেছে যে, ম্যাক্রোঁর ঘনিষ্ঠ মহল থেকে ওই বার্তার সত্যতা স্বীকার করা হয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউজ বা এলিসি প্যালেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...