বিজ্ঞাপন

আমাকে হত্যার চেষ্টা হলে ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের

প্রাইম বার্তা অনলাইন
২১ জানুয়ারি ২০২৬ ১:১২ পিএম
আমাকে হত্যার চেষ্টা হলে ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের

ইরানি নেতাদের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরান যদি তাকে হত্যার হুমকি অব্যাহত রাখে, তবে ইরানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা হবে। গত ২০ জানুয়ারি এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, তার বিরুদ্ধে কোনো হামলা হলে পুরো দেশটি ধ্বংস হয়ে যাবে এবং এ বিষয়ে তিনি ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছেন।

২০২৪ সালের নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হত্যার হুমকির বিষয়ে তাকে অবহিত করেছিল। ধারণা করা হচ্ছে, ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতেই এই পরিকল্পনা করা হচ্ছে। ট্রাম্প মনে করেন, প্রেসিডেন্ট জো বাইডেনকে এ বিষয়ে আরও জোরালোভাবে প্রতিক্রিয়া জানানো উচিত ছিল, যাতে সাবেক ও বর্তমান প্রেসিডেন্টদের মধ্যে পারস্পরিক সম্মান ও সুরক্ষা বজায় থাকে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ইরানে সরকারবিরোধী বিক্ষোভে ৩ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায়ও তীব্র নিন্দা জানিয়েছেন ট্রাম্প। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করলে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এ অবস্থায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে গ্রাস করতে চায়, তবে যুদ্ধ বাধাতে তারা আগ্রহী নয়।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...