বিজ্ঞাপন

বিশ্ববাজারে সোনার দামে ইতিহাস, প্রতি আউন্সে রেকর্ড ৪৮৬৫ ডলার

প্রাইম বার্তা অনলাইন
২১ জানুয়ারি ২০২৬ ১:০৫ পিএম
বিশ্ববাজারে সোনার দামে ইতিহাস, প্রতি আউন্সে রেকর্ড ৪৮৬৫ ডলার

গ্রিনল্যান্ড নিয়ে সৃষ্ট ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে সোনার দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। নিরাপদ বিনিয়োগের আশ্রয় হিসেবে বিনিয়োগকারীদের আগ্রহের কারণে গত বুধবার (২১ জানুয়ারি) প্রথমবারের মতো সোনার দর প্রতি আউন্সে ৪ হাজার ৮০০ ডলারের মাইলফলক অতিক্রম করে।

স্পট মার্কেটে সোনার দাম ২.১ শতাংশ বেড়ে লেনদেন শেষে ৪ হাজার ৮৬২.৪৬ ডলারে দাঁড়ায়, যদিও এর আগে লেনদেনের এক পর্যায়ে এটি ৪ হাজার ৮৬৫.৭৩ ডলারে পৌঁছেছিল। ক্যাপিটাল ডটকমের সিনিয়র মার্কেট বিশ্লেষক কাইল রডা বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের প্রচেষ্টা এবং ইউরোপের ওপর শুল্ক আরোপের হুমকি বিশ্ববাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে আনার ব্যাপারে শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেননি, যার বিরোধিতা করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন যে ইউরোপ কোনো ধরনের দাদাগিরি মেনে চলবে না।

বিজ্ঞাপন

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সম্পদে বিক্রির চাপ বাড়ায় ডলারের শক্তি প্রায় এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এদিকে স্পট রুপার দাম ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৯৪.৪৮ ডলারে দাঁড়িয়েছে, যা আগের দিন রেকর্ড ৯৫.৮৭ ডলারে পৌঁছেছিল।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...