ভারত-পাক পারমাণবিক যুদ্ধ ঠেকালেন ট্রাম্প, দাবি হোয়াইট হাউসের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত এক সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ তিনি থামিয়ে দিয়েছেন। ‘অপারেশন সিন্ধু’র পর দুই দেশের সীমান্তে যখন উত্তেজনা তুঙ্গে ছিল, তখন তার মধ্যস্থতাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
ট্রাম্প বলেন, ‘আমি ১০ মাসে আটটি শেষ না হওয়া যুদ্ধ বন্ধ করেছি। আটটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। তারা পারমাণবিক যুদ্ধের দিকেই এগোচ্ছিল।’ তিনি আরও জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী তাকে বলেছেন যে তিনি কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছেন। এছাড়া প্রতিটি যুদ্ধ বন্ধ করার জন্য তার নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে ভারত ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লির অবস্থান, পাকিস্তানে সন্ত্রাসী ঘাঁটিতে অভিযানের পর দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমেই যুদ্ধবিরতি হয়েছিল, যেখানে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা ছিল না।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ভারত-পাক পারমাণবিক যুদ্ধ ঠেকালেন ট্রাম্প, দাবি হোয়াইট হাউসের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত এক সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ তিনি থামিয়ে দিয়েছেন। ‘অপারেশন সিন্ধু’র পর দুই দেশের সীমান্তে যখন উত্তেজনা তুঙ্গে ছিল, তখন তার মধ্যস্থতাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
ট্রাম্প বলেন, ‘আমি ১০ মাসে আটটি শেষ না হওয়া যুদ্ধ বন্ধ করেছি। আটটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। তারা পারমাণবিক যুদ্ধের দিকেই এগোচ্ছিল।’ তিনি আরও জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী তাকে বলেছেন যে তিনি কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছেন। এছাড়া প্রতিটি যুদ্ধ বন্ধ করার জন্য তার নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে ভারত ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লির অবস্থান, পাকিস্তানে সন্ত্রাসী ঘাঁটিতে অভিযানের পর দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমেই যুদ্ধবিরতি হয়েছিল, যেখানে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা ছিল না।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…